News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধৃত মূল অভিযুক্ত
Image

ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধৃত মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ নাবালিকাকে বলপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই ত্রিপুরায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ নির্যাতিতা নাবালিকা আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ পুলিশ ধর্ষণের মামলা নিয়েছে৷ মূল অভিযুক্ত আব্দুল খালেক (২৪)-কে পুলিশ আটক করেছে৷ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ উদ্ধার করেছে৷ গাড়িটির নম্বর টিআর-০১-একিও-০৫১৭৷ এদিকে, বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত জিবি হাসপাতালে গিয়ে নির্যাতিতার খোঁজ নিয়েছেন৷ ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীও সোনামুড়া ছুটে এসেছেন৷


শুক্রবার সোনামুড়া দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির পরীক্ষা ছিল৷ পরীক্ষা শেষে ছাত্রীরা যখন বাড়ি ফিরছিল তখন এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে যায় কতিপয় বখাটে যুবক৷ সেখানে তাকে ধর্ষণ করে ঠাকুরমুড়া এলাকায় এনে চলতি গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে চম্পট দেয় অজ্ঞাতপরিচয় যুবকরা৷ স্থানীয় জনগণ রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, গাড়িটি তারা আটক করতে পারেননি৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে মেলাঘর মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তর করেন৷


এসডিপিও সৌভিক দে বলেন, ওই ঘটনায় ব্যবহৃত গাড়িটির খোঁজ মিলেছে৷ গাড়ির সূত্র ধরে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে৷ গাড়িটিও উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটির পরীক্ষা-নিরীক্ষা করে আলামত সংগ্রহ করবেন৷ এসডিপিও-র কথায়, থানায় ধৃত যুবকের জিজ্ঞাসাবাদ চলছে৷ আজই তাকে আদালতে সোপর্দ করা হবে৷ জেরায় ওই যুবক জানিয়েছে কয়েকদিন আগে সৌদি আরব থেকে সে ফিরেছে৷


এদিকে প্রদেশ বিজেপি মহিলা মোর্চা জিবি হাসপাতালে গিয়ে নির্যাতিতার খোঁজখবর নিয়েছেন৷ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, বর্বরতম ওই ঘটনার নিন্দা জানানোর ভাষা খোঁজে পাচ্ছি না৷ তবে, পুলিশ খুবই অল্প সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তার জন্য আরক্ষা প্রশাসনকে কুর্নিশ জানাচ্ছি৷ তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন৷ এসএফআই-এর ত্রিপুরা রাজ্য কমিটিও ওই ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে৷ ঘটনার প্রতিবাদে সংগঠন আজ ও আগামীকাল ত্রিপুরায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে স্থির করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top