News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে তুলে নিয়ে বিয়ে বিবাহিত ব্যক্তির, গ্রেফতার অভিযুক্ত
Image

নাবালিকাকে তুলে নিয়ে বিয়ে বিবাহিত ব্যক্তির, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ সুকলপড়ুয়া ১৪ বছরের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে নিজের বাড়িতে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করার অভিযোগ উঠছে জনৈক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার পানিসাগরের পশ্চিম পদ্মবিল এলাকায়৷


ঘটনার বিবরণে জানা গেছে, গত ০৫ নভেম্বর ধর্মনগরের হাফলং এলাকার পেশায় গাড়ি চালক এক যুবক পদ্মবিল এলাকার জনৈক ব্যক্তির ১৪ বছর বয়সি সুকলপড়ুয়া নাবালিকা মেয়েকে প্রাইভেট টিউটটের বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় তার বাড়ি৷ নিজের বাড়িতে নিয়ে নাবালিকা কন্যার কপালে সিঁদুর ও হাতে শাখা পরিয়ে বিয়ে করে৷ এ ব্যাপারে নাকি মেয়েটিরও সম্মতি ছিল৷ এর পর উভয়ের মধ্যে বার-কয়েক শারীরিক সম্পর্কও হয়৷ বিয়ের পরের দিন থেকেই বাঁধে বিপত্তি৷ কেননা, যুবকটি যে বিবাহিত এবং তার দুই কন্যাসন্তান রয়েছে তা ফাঁস হয়ে যায়৷ বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিল নববিবাহিতা মেয়েটির কাছে৷ জানা গেছে, যুবকটির প্রথমা স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে৷ ঘটনাটি জানতে পেরে নাবালিকা মেয়েটি নববই ডিগ্রি বেঁকে বসে৷ শুরু হয় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা৷


পরবর্তীতে বাধ্য হয়ে গত ১০ নভেম্বর মেয়েটি তার বাবাকে ফোন করে বিষয়টি জানায়৷ সব শুনে বাবা তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন৷ এর পরের দিন ছেলেটি তার মাকে সঙ্গে নিয়ে মেয়েটির বাপের বাড়িতে ছুটে আসে৷ এখেনে এসে বিষয়টি মিটমাট করে নেওয়ার দাবি তুলে৷ নববধূকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কাকুতি-মিনতি করে৷ এছাড়া বিষয়টি নিয়ে থানা-পুলিশ না করে নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ারর সিদ্ধান্ত নেওয়া হয়৷ এক সপ্তাহের মধ্যে মোট দেড় লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নয় দুই পরিবার৷


কিন্তু সেখানেও দেখা দেয় বিপত্তি৷ নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পাওয়ায় আরও কিছুদিন অপেক্ষা করে নিরাশ হয়ে জামাতার বিরুদ্ধে ১৮ ডিসেম্বর পানিসাগর থানায় লিখিত অভিযোগ করেন মেয়ের বাবা৷ অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৬৬(এ), ৩৭৬(৩) এবং দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট বা পোক্সো আইনের ধারা বলে ৭১/২০১৯ নম্বরে এক মামলা রুজু করেছেন পানিসাগর থানা কর্তৃপক্ষ৷


মামলার ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে পানিসাগর থানায় নিয়ে আসে৷ আইনি প্রক্রিয়া শেষে গত ১৯ তারিখ ধর্মনগর দায়রা আদালতে সোপর্দ করা হয় যুবককে৷ শুনানি শেষে আদালত অভিযুক্তকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে৷ এছাড়া নাবালিকা মেয়েটিকে মেডিক্যাল টেস্ট করিয়ে তার বাবার হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top