News Flash

  • Home
  • Uncategorized
  • মেকি জনজাতিদরদ দেখাচ্ছে জঙ্গি সংগঠন : সাংসদ রেবতী
Image

মেকি জনজাতিদরদ দেখাচ্ছে জঙ্গি সংগঠন : সাংসদ রেবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে সংসদে ভোট দেওয়ার জন্য পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতীমোহন ত্রিপুরাকে সামাজিকভাবে বয়কটের হুলিয়া জারি করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি৷ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং এর তীব্র নিন্দা জানিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, জনজাতি স্বার্থে নয়, রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে এ-ধরনের হুমকি দিয়েছে এনএলএফটি৷ তাঁর সাফ কথা, কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বে ত্রিপুরা-সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের উন্নতি হচ্ছে৷ সেই উন্নয়ন এনএলএফটি-সহ মেকি জনজাতি দরদিদের সহ্য হচ্ছে না, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷


নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি গত ১৮ ডিসেম্বর সাংসদ রেবতীমোহন ত্রিপুরাকে লেখা চিঠিতে বলেছে, নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে ভোট দিয়ে জনজাতিদের সাথে অন্যায় করেছেন৷ শুধু তা-ই নয়, জনজাতি সংরক্ষিত আসনে ভোটে জয়ী হয়ে সংসদে দাঁড়িয়ে তাঁদের বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছে এনএলএফটি৷ তাই তাঁকে সামাজিকভাবে বয়কট করার ডাক দিয়েছে জঙ্গি সংগঠনটি৷
এ-বিষয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, এনএলএফটি-র এমন কোনও চিঠি এখনও পাইনি৷ তবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করায় এমন আরও হুমকি পেয়েছি৷ তবে, এ-ধরনের হুমকি অত্যন্ত দুঃখজনক৷ তিনি বলেন, বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নেওয়া হবে এবং তাঁর পরামর্শ মতোই পদক্ষেপ নেব৷


সাংসদ রেবতীমোহনের বক্তব্য, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে ভোট দেওয়ার হুইপ জারি হয়েছিল৷ ফলে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার প্রশ্ণই আসে না৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিতে পারি না, বলেন তিনি৷ সাংসদের কথায়, ত্রিপুরায় ইতিপূর্বে একাধিকবার নাগরিকত্ব দেওয়া হয়েছে৷ রাজ পরিবার এবং বিভিন্ন সময়ে ত্রিপুরা সরকার প্রতিবেশী রাষ্ট্র থেকে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে আগত মানুষদের নাগরিকত্ব দিয়েছে৷ তা-হলে, তাঁদের পাপের প্রায়শ্চিত্ত আমরা কেন করব, প্রশ্ণ ছুঁড়ে দেন তিনি৷


তাঁর বক্তব্য, জনজাতিদের ভাবাবেগ নিয়ে আমরাও ওয়াকিবহাল৷ তবে, জঙ্গিদের কায়দায় উগ্র চিন্তা করা সম্ভব নয়৷ তাঁর সাফ কথা, নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন যদি অন্যায় হয়ে থাকে তা-হলে অতীতে যাঁরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিয়েছেন প্রত্যেকেই অন্যায় করেছেন৷ তাঁদের আগে বিচার হোক, কটাক্ষের সুরে বলেন তিনি৷


সাংসদ রেবতী ত্রিপুরার দাবি, এই প্রথম সংসদে ত্রিপুরার জনজাতিদের জন্য একাধিকবার আলোচনা হয়েছে৷ জনজাতিদের স্বার্থ রক্ষায় সোচ্চার হয়েছি৷ তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে ত্রিপুরা-সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের জন্য ভাবছেন৷ তাঁর দাবি, এডিসিতে ৫০টি আসন চেয়েছি৷ শুধু তা-ই নয়, এডিসি-র অধিক ক্ষমতায়ন খুবই দরকার, সেই দাবিও জানিয়েছি৷ সাথে তিনি যোগ করেন, সংবিধান সংশোধন করে এডিসিকে সরাসরি অর্থ প্রদানেরও চিন্তাভাবনা চলছে৷ তবুও জনজাতি-বিরোধী বলে সমালোচিত হওয়া অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি৷
তাঁর সাফ কথা, জনজাতিদের প্রতি মেকি দরদ দেখাতেই হুমকিভরা চিঠি পাঠাচ্ছে এনএলএফটি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপে রাখা যেখানে উদ্দেশ্য সেখানে ভোটের রাজনীতির খেলা হবেই, কটাক্ষের সুরে বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top