News Flash

  • Home
  • Uncategorized
  • দুই হাতির সংঘর্ষ, গর্তে পরে মাদি হাতির মৃত্যু পেঁচারথলে
Image

দুই হাতির সংঘর্ষ, গর্তে পরে মাদি হাতির মৃত্যু পেঁচারথলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ দুই হাতির সংঘর্ষে গর্তে পরে মাদি হাতির মৃত্যু হয়েছে৷ পেচারথলের সিদংছড়ায় ওই ঘটনায় জাতীয় সড়কের বেহাল দশাকে দায়ী করা হয়েছে৷ দুই হাতির সংঘর্ষ থামাতে গিয়ে মাউথও আহত হয়েছেন৷ খবর পেচারথল থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে গর্ত থেকে মৃত মাদি হাতিকে উদ্ধার করেছে৷


পুলিশ জানিয়েছে, মাদি হাতি ফুলমালা(৪০) ও পুরুষ হাতি(২৩) বাবুলাল-র মালিক হচ্ছেন ইচাই মিয়া৷ তিনি কুমারঘাট সুকান্তনগর ২ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা৷ ওই দুইটি হাতি বন দপ্তরের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়৷ পেচারথলের পংছড়া এলাকায় ওই দুইটি হাতিকে পালন করেন কৈলাসহরের বাসিন্দা মাউথ মতিব মিয়া৷


মতিব মিয়া জানিয়েছেন, আজ বন দপ্তরের কাজের জন্য দুইটি হাতিকে নিয়ে কুমারঘাটের চন্দ্রহাপাড়ায় যাচ্ছিলেন তিনি৷ সিদংছড়ায় জাতীয় সড়কের উপর হটাৎ দুই হাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়৷ তাদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাউথ আঘাত পান৷ তার একটি পা ভেঙে গেছে৷ দুই হাতির মধ্যে সংঘর্ষে হটাৎ মাদি হাতি ফুলমালা জাতীয় সড়কের কালভার্টের গর্তে পড়ে যায়৷ সেখানেই তার মৃত্যু হয়৷ মতিব মিয়া জানিয়েছেন, ভাঙা পা নিয়েই পুরুষ হাতিকে কোনক্রমে বাগে এনেছেন তিনি৷ তাঁর দাবি, মাদি হাতির বাজারমূল্য ৩২ লক্ষ টাকা হবে৷


এদিকে, খবর পেয়ে পেচারথল থানার পুলিশ ও বন দপ্তরের কর্মী ঘটনাস্থলে ছুটে যান৷ খবর দেওয়া হাতির মালিককেও৷ পুলিশ জানিয়েছে, ক্রেন দিয়ে গর্তের ভেতর থেকে মাদি হাতিকে উদ্ধার করা হয়েছে৷ পুলিশের অনুমান, বুকে আঘাত লাগার কারণেই মাদি হাতির মৃত্যু হয়েছে৷


এদিকে, হাতির মৃত্যুর জন্য জাতীয় সড়কের বেহাল দশাকে দায়ী করেছেন স্থানীয় জনগণ৷ স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের সংস্কার কাজ চলছে৷ কিন্তু, গতি অত্যন্ত শ্লথ৷ তাঁদের মতে, জলের পাইপ বসিয়ে কালভার্টটি ঢাকা দেওয়া হলে আজ ওই মাদি হাতির মৃত্যু হত না৷


এদিকে ঘটনার পর স্থানীয় পুলিশ ফরেনসিক টিম নিয়ে অকুস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে খবর পাওয়া গেছে৷ জানা গেছে, হাতি দুটির মালিক কুমারঘাটের বাসিন্দা জনৈক রশিদ আলি৷ এ ঘটনায় তাঁর প্রায় ৩২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে৷ মৃত হাতির ময়না তদন্ত করে আজই বিকেল চারটা নাগাদ মাটিতে পোঁতা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top