News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিটিশ পার্লামেন্টে পাস ব্রেক্সিট বিল
Image

ব্রিটিশ পার্লামেন্টে পাস ব্রেক্সিট বিল

লণ্ডন ২১ ডিসেম্বর (হি.স.) : নির্ধারিত সময়েই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পথ সুগম হল ব্রিটেনে । ব্রিটিশ পার্লামেন্টে পাস ব্রেক্সিট বিল | শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিপুল ভোটের ব্যবধানে পাশ হয় ব্রেক্সিট বিল | ফলে পূর্ব নির্ধারিত ২০২০ সালের ৩১ জানুয়ারির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পথে ব্রিটেন |

শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী বরিস জনসন ‘উইথড্রয়াল অ্যাগ্রিমেন্ট বিল’-টি উত্থাপনের পর ৩৫৮-২৩৪ ভোটে তা পাস হয়। বিলের পক্ষে ভোট দিয়েছেন বিরোধী দলের ছয় সদস্য । পার্লামেন্টে বরিসের কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিল পাস হয়ে যাওয়ার সম্ভবনা ছিল আগে থেকেই। তারপরও বিরোধীদল লেবার পার্টির জেরেমি করবিনসহ কিছু নেতা বিলটির বিরোধিতা করেন। ব্রেক্সিটের চেয়েও ভালো পথ আছে জানিয়ে করবিন বিলটির বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে তার সঙ্গে একমত হননি নিজ দলেরই ছয় সদস্য, তারা ভোট দিয়েছেন বিলের পক্ষেই।

বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটবার্তায় বলেন, ব্রেক্সিট কার্যকর করার পথে ব্রিটেন আরও এক ধাপ এগিয়ে গেলো। নিম্নকক্ষে বিল পাসের পর এবার এটি নিয়ে আরও আলোচনা হবে। আগামী ৭-৯ জানুয়ারি বিলটি উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাস হলে আইনে পরিণত হবে। সরকার পক্ষ বলছে, বিলটিকে ৩১ জানুয়ারির আগেই আইনে পরিণত করবেন তারা।

প্রধানমন্ত্রী বরিস জনসন আশা করছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০২০ সালের মধ্যেই নতুন বাণিজ্য চুক্তি করা সম্ভব। যদিও এটিকে একেবারে অবাস্তব বলে মনে করছেন বিরোধীরা।

উল্লেখ্য, এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আহ্বানে গত ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় দেশটিতে। নির্বাচনে বিপুল ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয় তার দল কনজারভেটিভ পার্টি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top