News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে শ্বশুরালয়ে গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু
Image

উদয়পুরে শ্বশুরালয়ে গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ শ্বশুরালয়ে ফের রহস্য জনক ভাবে মৃত্যু এক গৃহবধূর৷ মৃত গৃহবধূর নাম মন্টি বেগম৷ বয়স আনুমানিক ২৮ বছর৷ ঘটনা উদয়পুরের রাজধননগর এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় নতুনবাজার এলাকার বাসিন্দা মন্টি বেগমের সাথে ১০ বছর পূর্বে বিয়ে হয় উদয়পুরের রাজধননগর এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক আব্দুল মিঞার৷


তাদের বর্তমানে একটি সন্তানও রয়েছে৷ অভিযোগ বৃহস্পতিবার দম্পতীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে ঝামেলা হয়৷ এরই মধ্যে শুক্রবার সকালে মন্টি বেগম শ্বশুর বাড়িতে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবি শ্বশুর বাড়ির লোকজনদের৷ শুক্রবার সকালে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে খবর দেওয়া হয় মন্টিকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে৷ এই খবর পেয়ে বাপের বাড়ির লোকজন ছুটে আসে গোমতী জেলা হাসপাতালে৷


তারা হাসপাতালে এসে দেখতে পায় মন্টির মৃত্যু হয়েছে৷ মৃতার মামা ও মামাতো ভাইয়ের অভিযোগ বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে মন্টিকে বেধড়ক ভাবে মারধর করেছে তার স্বামী আব্দুল মিঞা ও দেবর মফিজ মিঞা মিলে৷ মৃতার মামা ও মামাতো ভাইয়ের অভিযোগ মন্টিকে গলা টিপে হত্যা করা হয়েছে৷ এই বিষয়ে উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ এইদিকে এইদিন মন্টির মৃত্যুর পর মৃতার বাপের বাড়ির লোকজন গোমতী জেলা হাঁসপাতাল চত্বরে মৃতার স্বামীর উপর চড়াও হয়৷ এই ঘটনাকে কেন্দ্র কর গোমতী জেলা হাঁসপাতাল চত্বরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top