News Flash

  • Home
  • Uncategorized
  • উপযুক্ত ব্যক্তির হাতেই কংগ্রেসের ব্যাট দেওয়া হয়েছে : সমীর বর্মণ
Image

উপযুক্ত ব্যক্তির হাতেই কংগ্রেসের ব্যাট দেওয়া হয়েছে : সমীর বর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে শুক্রবার দলের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বলেন, উপযুক্ত ব্যক্তির হাতেই কংগ্রেসের ব্যাট তুলে দেওয়া হয়েছে৷ দলের সব গোষ্ঠীর নেতা কর্মীকে অতীতের বিভেদ ভুলে এগিয়ে এসে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন৷


সংবর্ধনা প্রদান করা হল প্রদেশ কংগেসের নব নিযুক্ত সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসকে৷ প্রদেশ কংগ্রেস ভবনের সন্মুখে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইদিন প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়৷ একই সাথে এইদিন প্রদেশ মহিলা কংগ্রেস সহ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন গুলির পক্ষ থেকেও প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতৃত্ব সমীর রঞ্জন বর্মণ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থক৷ দলের কর্মী সমর্থকদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস৷ এইদিন বিভিন্ন ব্লক কংগ্রেস কমিটি গুলির পক্ষ থেকেও প্রদেশ কংগ্রেস সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়৷


প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতৃত্ব সমীর রঞ্জন বর্মণ প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসের হাতে পুস্প স্তবক তুলে দেন৷ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ বলেন তিনি যখন বিধায়ক ছিলেন তখন ঞ্ছছড্ডজ্জ-র সভাপতি ছিলেন পীযুষ কান্তি বিশ্বাস৷ ধাপে ধাপে তিনি প্রথম সারিতে আসেন৷ বর্তমানে তিনি প্রাপ্য পদ পেয়েছেন৷ কিন্তু আরও অনেক আগে এই পদ ওনার পাওয়ার কথা ছিল৷ বিভিন্ন কারনে উপযুক্ত আসন পেতে ওনার বিলম্ব হয়েছে৷ তিনি আশা ব্যক্ত করেন নয়া প্রদেশ সভাপতির নেতৃত্বে ফের প্রদেশ কংগ্রেস নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top