News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে প্রযুক্তির সহায়তায় গুণগত শিক্ষায় বিশেষ উদ্যোগ
Image

রাজ্যে প্রযুক্তির সহায়তায় গুণগত শিক্ষায় বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ বিদ্যালয়গুলোর গুণগতমানকে উৎকর্ষতার সবর্োচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা সরকার আইআইটি, কানপুর-এর বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের নিয়ে গঠিত ‘প্রোমর্ফ সলিউশনস’ নামক একটি সংস্থার সহায়তায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে৷ ‘আমার সুকল আমার অগ্রগতি’ শীর্ষক পরিকল্পনার মাধ্যমে ত্রিপুরার বিদ্যালয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের সশক্তিকরণ ঘটানো সম্ভব হবে৷


রাজ্যের শিক্ষা দফতর উপরোক্ত সংস্থার সহায়তায় ইতিমধ্যে ‘এম্পাওয়ার ইউ শিক্ষা দর্পণ’ নামের একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে৷ এই অ্যাপ-এর মাধ্যমে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পঠন-পাঠন বিষয়ক তথ্যাবলি সহজেই পাওয়া যাবে৷ ইন্টারনেট সংযোগবিহীন প্রত্যন্ত গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলোর তথ্যও এর মধ্যে থাকবে৷ এ-সমস্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে আধিকারিকেরা বিদ্যালয়গুলোর পরিকাঠামোগত, পরিচালনগত, শিক্ষণ-শিখন বিষয়ক, পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং অভিযোগ ইত্যাদি যে কোনও ধরনের সমস্যার দ্রুত ও যথাযথ সমাধানের প্রয়াস গ্রহণ করতে পারবেন৷ এই পদক্ষেপ প্রতিটি শিশুর সার্বিক বিকাশের উদ্দেশ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, নিয়মনীতি প্রণয়নেও সহায়তা করবে৷ গুণগত শিক্ষা সম্প্রসারণ সুনিশ্চিত করতে এই পদক্ষেপ এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে৷


ইতিমধ্যে ত্রিপুরায় ১৮,০০০-এরও বেশি শিক্ষক-শিক্ষিকা এই মোবাইল অ্যাপ-এ নিজেদের রেজিস্ট্রেশন করেছেন৷ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে শিক্ষা দফতরের সঙ্গে সংশ্লিষ্ট সকল জেলা শিক্ষা আধিকারিক, বিদ্যালয়সমূহের পরিদর্শক, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকা, ভারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং সমস্ত স্তরের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য আধিকারিকদের প্রতি আহ্বান করা হয়েছে, এখনও যাঁরা এই মোবাইল অ্যাপ-এ রেজিস্ট্রেশন করেননি তাঁরা অতিসত্বর এই প্রক্রিয়া সম্পূর্ণ করার মাধ্যমে রাজ্য শিক্ষা ক্ষেত্রে ঘোষিত ‘নতুন দিশা’ কর্মসূচির বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করুন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top