News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদ এনকাউন্টারে মৃতদের দেহ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ
Image

হায়দরাবাদ এনকাউন্টারে মৃতদের দেহ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ

হায়দরাবাদ, ২১ ডিসেম্বর (হি.স.) : হায়দরাবাদের গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের দেহ পুনরায় ময়নাতদন্ত করা হবে | শনিবার এই নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট | এইমস-এর ফরেনসিক অফিসাররা এই ময়নাতদন্ত করবেন ।

সোমবার বিকেল পাঁচটার মধ্যে পুনরায় ময়নাতদন্ত করতে হবে হায়দরাবাদের গণধর্ষণের ঘটনায় এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের দেহ | শনিবার এই নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা হাইকোর্ট | দিল্লি এইমস-এর ফরেনসিক অফিসাররা এর ময়নাতদন্ত করবেন । পুরো ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ডিং করতে হবে | করে তা কোর্টে জমা দিতে হবে । পুনরায় ময়নাতদন্তের পর মৃতদেহগুলি তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে । বর্তমানে গান্ধী হাসপাতালে সংরক্ষিত রয়েছে মৃতদেহগুলি ।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর হায়দরাবাদে এক পশুচিকিৎসক যুবতীকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে ৷ পরদিন ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয় । অভিযুক্ত মহম্মদ আরিফ (২৬ ) , জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) ও চেন্নাকেশাভুলুর (২০) ৷ ৬ ডিসেম্বর তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নিমাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । পুলিশের দাবি, সেই সময় অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে । সেসময় পুলিশ বাধ্য হয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে বলে পুলিশ জানায় । এই ঘটনায় অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে । তেলাঙ্গানা সরকারের তরফে পুলিশি এনকাউন্টারের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয় ৷ ১২ ডিসেম্বর হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনায় সুপ্রিম কোর্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে । এই কমিটির প্রধান করা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরকে । এছাড়া কমিটিতে ছিলেন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রেখা বালডোটা ও প্রাক্তন সিবিআই ডিরেক্টর ডি আর কার্তিকেয়ন । এরপর আজ তেলাঙ্গানা হাইকোর্ট এনকাউন্টারে মৃত চার অভিযুক্তের দেহ পুনরায় ময়নাতদন্ত করা হবে বলে নির্দেশ দেয় |

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top