News Flash

  • Home
  • Uncategorized
  • জল সংগ্রহকে কেন্দ্র করে দুই পরিবারে সংঘর্ষে জখম মহিলা, পাল্টা মামলা
Image

জল সংগ্রহকে কেন্দ্র করে দুই পরিবারে সংঘর্ষে জখম মহিলা, পাল্টা মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর ৷৷ পানীয় জল সংগ্রহকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে লঙ্কাকাণ্ড সংগঠিত হয়েছে৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর নগর পঞ্চায়েতের ৭নং ওয়ার্ডে৷ হামলায় এক মহিলা রক্তাক্ত হয়েছে৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন৷ এ ব্যাপারে মামলা পাল্টা মামলা গৃহীত হয়েছে৷পানিসাগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ শুখা মরশুমে পানিসাগর এলাকায় প্রতিবছরই পানীয় জলের সঙ্কট দেখা দেয়৷


পানিসাগর নগর পঞ্চায়েতের ৭নং ওয়ার্ডেও জল সঙ্কট রয়েছে৷ ওই এলাকার ১৭টি পরিবারের পানীয় জলের জন্য রয়েছে একটিমাত্র পাকা রিং ওয়েল৷ সেখান থেকেই ওইসব এলাকার লোকজনরা পানীয় জল সংগ্রহ করেন৷ রিং ওয়েলের কাছাকাছি এলাকার বাসিন্দা সরকারি চাকুরিজীবী বিজয় নাথ মোটর দিয়ে রিং ওয়েল থেকে জল সংগ্রহ করেন৷ সাতসকালেই মোটর চালিয়ে জল সংগ্রহ করায় রিং ওয়েলের জল অপেক্ষাকৃত তলানিতে চলে যায়৷ এর ফলে অন্যান্য পরিবারগুলির পানীয় জলের সমস্যা দেখা দেয়৷ এনিয়ে বেশ কিছুদিন ধরেই অন্যান্য পরিবারগুলির মধ্যে চাপা ক্ষোভ ধুমায়িত হচ্ছিল৷ সুচিত্রা নাথ নামে এক গৃহবধূ কলসী দিয়ে পানীয় সংগ্রহ করে বিজয় নাথের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন৷


তখনই বিজয়বাবুকে বাড়ির গেইটে পেয়ে প্রতিবেশী গৃহবধূ সুচিত্রাদেবী অনুরোধ করেছিলেন সাতসকালে মোটর দিয়ে জল উত্তরণ না করার জন্য৷ তাতে অন্যান্যরা জল সংগ্রহ করতে পারেন না৷ অন্যান্যরা জল নিয়ে যাওয়ার পর মোটর দিয়ে জল তোলার কথা বলেছিলেন ওই গৃহবধূ৷ এনিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়৷ এরই জের ধরে বিজয় নাথ ও তার পুত্র পুত্রবধূ মিলে তার উপর হামলা চালায়৷ মহিলার চিৎকার শুনে বাড়ি থেকে ছুটে আসে তার পুত্র৷ মাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সে বাড়িতে নিয়ে যায়৷


বিষয়টি শাসকদলের নেতা সঞ্জিত কুমার দাসকে জানানো হয়৷ আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেন স্থানীয় ওই নেতা৷ কিন্তু বিজয় নাথ আলোচনার মাধ্যমে বিষয়টির মিমাংসা না করে আক্রান্ত সুচিত্রা নাথের নাবালক পুত্রের বিরুদ্ধে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়ের করেন৷ অপরদিকে সুচিত্রা নাথের পরিবারের তরফেও তার উপর হামলা চালানোর ঘটনা পানিসাগর থানায় মামলা রুজু করা হয়৷ মামলা ও পাল্টা মামলা ঘিরে পুলিশ পড়ে বেকায়দায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top