News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৭ উন্নাও ধর্ষণ মামলা : যাবজ্জীবন কারাবাস কুলদীপের
Image

২০১৭ উন্নাও ধর্ষণ মামলা : যাবজ্জীবন কারাবাস কুলদীপের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের সাজা হল| শুক্রবার দুপুর দু’টোয় কুলদীপ সিং সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দিল্লির তিস হাজারি আদালত| একইসঙ্গে কুলদীপকে দিল্লির তিস হাজারি আদালত নির্দেশ দিয়েছে, উন্নাও-এর নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে| এখানেই শেষ নয়, নির্যাতিতা ও তাঁর পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত| নির্যাতিতা ও তাঁর পরিবারকে নিরাপদ বাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্যও সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত|

 ২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাও-এ এক কিশোরীকে ধর্ষণে দোষী সাব্যস্ত হন কুলদীপ সিং সেঙ্গার| গত সোমবার কুলদীপকে দোষীসাব্যস্ত করা হয়| সাজা ঘোষণা করা হয়নি সেদিন| নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সেঙ্গারের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত| এদিন আদালতের কাছে সেঙ্গারের হলফনামার নথি জমা দিয়েছিলেন সেঙ্গারের আইনজীবী| স্থাবর-অস্থাবর মিলিয়ে কুলদীপের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ টাকা|

শুনানির সময় বিচারক ধর্মেশ শর্মার এজলাসে কুলদীপের জন্য তাঁর আজীবন কারাবাসের আবেদন করেন সিবিআই-এর আইনজীবী| তবে, কুলদীপের আইনজীবী তনভীর আহমেদ মীরের আর্জি ছিল, ‘কুলদীপের সর্বোচ্চ ১০ বছরের সাজা হোক|’ যদিও, সিবিআই-এর আর্জিই শুনল দিল্লির তিস হাজারি আদালত| যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল কুলদীপ সিং সেঙ্গারকে|  ঘটনার সূত্রপাত ২০১৭-র ৪ জুন| নির্যাতিতার বয়স তখন ১৭ বছর| পড়শি শশী সিং কাজ দেওয়ার না করে নির্যাতিতাকে নিয়ে যান বিধায়ক কুলদীপের কাছে| অভিযোগ, কুলদীপ, শশীর ছেলে এবং গাড়ির চালক মেয়েটিকে ধর্ষণ করেছিল| চার-বারের বিধায়ক সেঙ্গারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে গিয়ে নাজেহাল হয়েছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা| দেশজুড়ে শোরগোল পড়ে যাওয়ায় সেঙ্গারকে গ্রেফতার করা হয়, পরে বিজেপি থেকেও বহিষ্কার করা হয়| অভিযোগ, নির্যাতিতার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েও বেধড়ক মারধর করা হয়| পুলিশ হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার| চলতি বছরের জুলাই মাসে উন্নাও থেকে রায়বরেলি যাওয়ার সময় নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top