News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্যা জানতে তাঁদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Image

সমস্যা জানতে তাঁদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে তাঁদের সমস্যা জানার প্রক্রিয়া জারি রেখেছেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদ্মবিল ব্লকের রামসাধুপাড়া পরিদর্শনে গিয়েছিলেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী এলাকার বিভিন্ন বাড়িতে যান৷ সেখানে স্থানীয় জনসাধারণের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন৷
এদিন তিনি রামসাধুপাড়ার বিশ্বপতি দেববর্মা, সিমিকা দেববর্মা, সুদীপ দেববর্মা, রসকন্যা দেববর্মা, মঙ্গলেশ্বরী দেববর্মা, সবিতা দেববর্মা ও অনিতা দেববর্মার বাড়িতে গিয়ে তাঁদের সাথে সরাসরি কথা বলে খোঁজখবর নেন৷ পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, এই পাড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেকেরই গৃহ রয়েছে৷ যাঁদের নেই তাঁদের দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করে দেওয়ার জন্য পদ্মবিল ব্লকের বিডিও-কে নির্দেশ দেওয়া হয়েছে৷


তিনি বলেন, এখানকার জনজাতি সম্পদায়ের মানুষদের স্বনির্ভর করে তুলতে প্রাণীসম্পদ পালনের উপর গুরুত্ব দিতে হবে৷ মুখ্যমন্ত্রীর কথায়, এই এলাকায় যাঁরা বিভিন্ন সামাজিক ভাতা পাওয়ার জন্য উপযুক্ত তাঁদেরকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতর থেকে ভাতা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, কর্মসংস্থানের জন্য সরকার বেকার যুবক-যুবতীদের স্বরোজগারী করে তোলার উপর গুরুত্ব দিয়েছে৷ এই লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ তিনি বলেন, সাব্রুমে স্পেশাল ইকোনমিক জোনের কেন্দ্রীয় অনুমোদন পাওয়া গেছে৷ এই স্পেশাল ইকোনমিক জোন রাজ্যের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ এতে প্রচুর কর্মসংস্থানেরও সুযোগও সৃষ্টি হবে৷ স্বরোজগারের এক নতুন পথ খুলে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷


মুখ্যমন্ত্রীর রামসাধুপাড়া পরিদর্শনের সময় বিধায়ক পিনাকী দাসচৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সুব্রত মজুমদার, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, পদ্মবিল ব্লকের বিডিও প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top