News Flash

  • Home
  • Uncategorized
  • প্রায় সাড়ে ৮ ফুট লাফিয়ে শূন্যে থেকেই হেডে অবিশ্বাস্য গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Image

প্রায় সাড়ে ৮ ফুট লাফিয়ে শূন্যে থেকেই হেডে অবিশ্বাস্য গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

তুরিন, ২০ ডিসেম্বর (হি.স.) : মাটি থেকে প্রায় সাড়ে ৮ ফুট লাফিয়ে শূন্যে থেকেই হেডে অবিশ্বাস্য গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । যার জেরে সোশ্যাল মিডিয়া জুড়ে সিআরসেভেন-কে নিয়ে উচ্ছ্বাস।

আগামী ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা রাখবেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । যে বয়সে ফুটবলাররা বুট জোড়া তুলে রেখে অবসর সময় কাটায়। সেই সেই বয়সে অবিশ্বাস্য গোল করে সোশ্যাল মিডিয়া ঝড় তুললেন সিআরসেভেন । গত বুধবার সাম্পডোরিয়ার বিরুদ্ধে ইতালির ক্লাব জুভেন্তাসের হয়ে মাটি থেকে প্রায় সাড়ে ৮ ফুট লাফিয়ে শূন্যে থেকেই হেডে অবিশ্বাস্য গোল রোনাল্ডো । ওই গোলেই সাম্পডোরিয়ার বিরুদ্ধে ২-১-এ জয় পায় জুভেন্তাস। তাঁর এই অবিশ্বাস্য গোল নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে উচ্ছ্বাস।

বিশ্ব ফুটবলে এখন একটাই আলোচনা, অত উঁচুতে কিভাবে লাফালেন রোনাল্ডো! হিসেব করে দেখা গেছে, হেডে এই গোল করতে গিয়ে তুরিন তারকা বাতাস কেটে ২.৫৬ মিটার (প্রায় ৮ ফুট ৪ ইঞ্চি) উপরে ওঠেছেন। যেটা তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না।

মহাতারকার এই লাফের তুলনা করা হচ্ছে এনবিএ-তে বাস্কেট করার লাফের সঙ্গে। ফুটবল তারকা নিজে অবশ্য বলছেন ‘এয়ার জর্ডান’। সোশ্যাল মিডিয়ায় এই গোলের ছবি পোস্টও করেছেন তিনি।
সেই গোলের পর রোনাল্ডো বলেন, ‘আমি ২.৫৬ মিটার লাফ দিয়েছিলাম? আমি জানতাম না। এটা চমৎকার গোল ছিল এবং দলকে পয়েন্ট এনে দিতে পেরে আমি খুশি। আমি এই ফলাফলে আনন্দিত এবং ম্যাচটি খুব কঠিন ছিল। সাম্পদোরিয়া ভাল খেলেছে।’

অতীতে রিয়্যাল মাদ্রিদে থাকাকালীন এই জুভেন্তাসের বিরুদ্ধেই বাইসাইকেল কিকে গোল করে অভিবাদন কুড়িয়েছিলেন পর্তুগিজ তারকা। এবার ‘সেরি এ’-তে সাম্পডোরিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য গোল করে নজর কাড়লেন সিআরসেভেন। এই নিয়ে চলতি মরশুমে ১২টি গোল হয়ে গেল তাঁর।

অথচ মাস কয়েক আগে হাঁটুর চোটে ভুগেছিলেন রোনাল্ডো। কিন্তু তা কাবু করতে পারেনি তাকে। সেই সময়ের কথা স্মরণ করে সিআর সেভেন বলেন,‘এক মাস আগে আমার হাঁটুতে সমস্যা হচ্ছিল। তবে তার থেকে আরোগ্য লাভ করেছি এবং আমি শারীরিকভাবে এখন সম্পূর্ণ ফিট।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top