News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ-বিক্ষোভ অব্যাহত দিল্লিতে, আটক শর্মিষ্ঠা-সহ কয়েকজন কংগ্রেস নেত্রী
Image

সিএএ-বিক্ষোভ অব্যাহত দিল্লিতে, আটক শর্মিষ্ঠা-সহ কয়েকজন কংগ্রেস নেত্রী

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রাজধানী দিল্লিতে| সিএএ-র প্রতিবাদে শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলা কংগ্রেসের নেত্রী-কর্মীরা| বিক্ষোভ-প্রদর্শনের সময় আটক করা হয়েছে কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেত্রীকে|

যে কোনও ধরনের বিশৃঙ্খলা রুখতে সতর্ক রয়েছে দিল্লি পুলিশও| বিশেষ করে উত্তর-পূর্ব দিল্লির ১৪টি থানা এলাকার মধ্যে ১২টি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে| আইন-শৃঙ্খলার দিকে নজর রাখতে ড্রোন নামানো হয়েছে| ফ্ল্যাগ মার্চও করেছে পুলিশ| সোশ্যাল মিডিয়ার দিকেও তীক্ষ্ণ নজর রয়েছে পুলিশের| উত্তর-পূর্ব দিল্লির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যুগ্ম পুলিশ কমিশনার অলোক কুমার জানিয়েছেন, ‘উত্তর-পূর্ব জেলায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী করা হয়েছে, মোতায়েন রয়েছে সিআরপিএফ| ড্রোন নামানো হয়েছে, হিংসা রুখতে সতর্ক রয়েছে পুলিশ|’ সীলমপুর এলাকাতেও এদিন ফ্লার্গ মার্চ করেছে পুলিশ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top