News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে পথ দূর্ঘটনায় গুরুতর আহত তিন
Image

বিশালগড়ে পথ দূর্ঘটনায় গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৮ ডিসেম্বর৷৷ বিশালগড় থানাধীন বক্সনগর দুর্গানগর সড়কে বুধবার সকালে পথদুর্ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয়েছে৷ জানা যায় একটি বালি বোঝাই গাড়ি দুর্গানগর বাজার সংলগ্ণ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেওয়ালে ধাক্কা লাগে৷ তাতে গাড়িটি উল্টে যায়৷ বাড়ির দেওয়ালটিও ভেঙে যায়৷

স্থানীয় লোকজনরা দুর্ঘটনার সাথে সাথেই ছুটে এসে গাড়ির ভিরত থেকে চালক এবং অপর দুই শ্রমিককে কোনক্রমে উদ্ধার করেন৷ খবর পাঠানো হয় বিশালগড় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা এসে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলেস্থানীয়রা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top