News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি ও সিএএ’র প্রতিবাদে কৈলাসহরে আন্দোলন করবে কংগ্রেস
Image

এনআরসি ও সিএএ’র প্রতিবাদে কৈলাসহরে আন্দোলন করবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাসকে নিযুক্ত করা হয়েছে৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক বেণুগোপাল রাও এই সিদ্ধান্তের কথা জানান৷ পীযূষ কান্তি বিশ্বাসকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত করায় কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে৷


কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদি সম্মেলনে জেলা কংগ্রেস সম্পাদক মোহম্মদ বদরুজ্জমান সন্তোষ ব্যক্ত করেছেন৷ সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, জেলা এনএসইউআই সভাপতি জুবের আহমেদ খান, এনএসইউআই রাজ্য কমিটির সম্পাদক শানু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷ সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মোহম্মদ বদরুজ্জমান এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ তিনি বলেন, ইতিমধ্যেই কংগ্রেস দল এর বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছে৷ তিনি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন৷


এনআরসি এবং নাগরীকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কৈলাসহরের বিভিন্ন জায়গায় পথসভা, বাজার সভা , বিক্ষোভ সভা এবং জনসভা সংগঠিত করা হবে বলে জানান তিনি৷ কেন্দ্রীয় সরকার যতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে না নেবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুশিয়ারি দিয়েছেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি৷ এনআরসি এবং নাগরীকত্ব সংশোধনী আইনের কারণে রাজ্যের এডিসি এলাকায় অশান্তির পরিবেশ কায়েম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ কাঞ্চনপুরের দশদা, আনন্দবাজার, ধলাইয়ের নেপাল টিলা প্রভূতি এলাকায় অশান্তির জেরে গৃহহারা অউপজাতিরা এখনও ঘরে ফিরতে পারেনি বলে উল্লেখ করেন তিনি৷

এই অপ্রত্যাশিত ঘটনার জন্য তিনি বিজেপি সরকারকে দায়ী করেছেন৷ অবিলম্বে কেন্দ্রীয় সরকার জনস্বার্থবিরোধী এনআরসি এবং নাগরীকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করে না নিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top