News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুল-কান্দাহার হাইওয়েতে সন্ত্রাসী হামলা, প্রত্যঘাতে খতম ১১ তালিবান জঙ্গি
Image

কাবুল-কান্দাহার হাইওয়েতে সন্ত্রাসী হামলা, প্রত্যঘাতে খতম ১১ তালিবান জঙ্গি

কাবুল, ১৮ ডিসেম্বর (হি.স.): আফগানিস্তানে তালিবান নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল আফগান সুরক্ষা বাহিনী| আফগানিস্তানের গজনি প্রদেশে আফগান সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে খতম হয়েছে ১১ জন তালিবান সন্ত্রাসবাদী| বুধবার প্রাদেশিক পুলিশ প্রধান মহম্মদ খালিদ ওয়ারদাক জানিয়েছেন, মঙ্গলবার রাতে গজনি প্রদেশে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সিকিউরিটি চেকপয়েন্টে খতম হয়েছে কমপক্ষে ১১ জন তালিবান সন্ত্রাসবাদী|

পুলিশ প্রধান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ কাবুল-কান্দাহার হাইওয়ের শাহবাজ এলাকায় চেকপয়েন্টে হামলা চালায় তালিবান সন্ত্রাসীরা| সেনাবাহিনী-পুলিশের প্রত্যাঘাতে খতম হয়েছে ১১ জন তালিবান সন্ত্রাসবাদী| পরে বাকি তালিবান জঙ্গিরা পালিয়ে যায়| তবে, দুঃসংবাদ হল-তালিবান হামলায় মৃত্যু হয়েছে একজন আফগান সৈনিকের, আহত হয়েছেন হাইওয়ের পুলিশ কমান্ডার মীরওয়াইস আকরামি এবং একজন পুলিশ কর্মী জখম হয়েছেন| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি তালিবান|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top