News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের উদ্বাস্তু প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নাড্ডার
Image

আফগানিস্তানের উদ্বাস্তু প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নাড্ডার

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ধর্মীয় কারণে আফগানিস্তান থেকে নিগৃহীত হয়ে আসা হিন্দু এবং শিখ সম্প্রদায়দের প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে সাক্ষাত করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকারি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা।

বৈঠকে প্রতিনিধি দলের তরফে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের জন্য ধন্যবাদ দিয়েছেন আফগানিস্তানের প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলের তরফে জয় হিন্দ বলেও স্লোগান দেওয়া হয়। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রকৃত তথ্য তুলে ধরার জন্য জনগণের কাছে গিয়ে প্রচার চালাচ্ছে বিজেপিকর্মীরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যকারী সভাপতি জগতপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এই সকল মানুষ ভারতে এসেছে। নাগরিকত্ব না থাকার কারণে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন এরা। এই সকল নাগরিকদের সমস্যা দূর করার জন্য উদ্যোগী হবে সরকার। এমনকি বিভিন্ন জায়গায় হেল্পডেক্সও গড়ে তোলা হবে। এই আইনটিকে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিজেপি যে মানবিকতার জন্যই লড়ছে তাও মনে করে দিয়েছেন তিনি।

উল্লেখ করা যেতে পারে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ধর্মের কারণে ভারতে আসা অমুসলমানদের নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top