News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ আন্দোলনের জন্য বিরোধীদের দায়ী করলেন যোগী

সিএএ আন্দোলনের জন্য বিরোধীদের দায়ী করলেন যোগী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের জন্য কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলিকেই দায়ী করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজনৈতিক ফায়দা তোলার জন্য দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের উস্কে হিংসার পরিস্থিতি গড়ে তুলতে চাইছে বিরোধী দলগুলি। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও হিংসা এক রাজনৈতিক নেতার জন্য হয়েছে। গান্ধী-নেহেরু পরিবারের বিরুদ্ধে তোপ দেগে তিনি জানিয়েছেন, পরিবারতান্ত্রিক দলগুলি সংখ্যালঘুদের সিএএ-র নামে বিভ্রান্ত করছে। সমাজবাদী পার্টির বিরুদ্ধ তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, অপরাধী এবং সমাজবাদী পার্টি সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে।

১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা জন্য কংগ্রেসকে দায়ী করে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশে যখন সমাজবাদী পার্টি ক্ষমতায় ছিল তখনও মুজফফরনগরে দাঙ্গা হয়েছিল। কিন্তু বিজেপির আমলে কোনও দাঙ্গা হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top