News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ-র জন্য ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে, দাবি অখিলেশের
Image

সিএএ-র জন্য ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে, দাবি অখিলেশের

লখনউ, ১৮ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) নিয়ে ফের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বিজেপির জেদ দেশের ভবিষ্যতের জন্য দুর্ভাগ্য নিয়ে আসবে বলে দাবি করেছেন তিনি।

বুধবার নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, সিএএ-এর জন্য দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। একাধিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় প্রতিবাদে সোচ্চার হয়েছে। বহু আন্তর্জাতিক বিমানসংস্থা নিজেদের কয়েকটি বিমান বাতিলও করে দিয়েছে। বিজেপির জেদ দেশের ভবিষ্যতের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে।

উল্লেখ করা যেতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমাজবাদী পার্টির মতো সরব হয়েছে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দলগুলি। তেমনই রয়েছে কংগ্রেসের মতো সর্বভারতীয় দলগুলিও। প্রসঙ্গত, লোকসভা এবং রাজ্যসভায় ধনি ভোট পাশ হয়ে বিল থেকে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top