News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে বিস্তর পরিমাণে কফ সিরাপ উদ্ধার কদমতলায়
Image

পাচারকালে বিস্তর পরিমাণে কফ সিরাপ উদ্ধার কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ ডিসেম্বর৷৷ মঙ্গলবার ভোররাতে ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি এলাকায় কদমতলা থানার নেশা বিরোধী অভিযান৷ ঝেরঝেরি নাকা পয়েন্টে কদমতলা থানার রুটিন তল্লাশিতে টিআর০২এইচ/১৮৩২ নম্বরের ১৪১২ মডেলের মিনি ট্রাক থেকে উদ্ধার ৫৪৯ বোতল নেশাজাতীয় কফ সিরাপ৷ উদ্ধারকৃত নেশাজাতীয় কফ সিরাপের বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা৷ পুলিশের আঁচ পেয়ে চালক পালিয়ে যায়৷ বর্তমানে কদমতলা থানার পুলিশ একটি এনডিপিএস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ পাশাপাশি কদমতলা থানার পুলিশ নেশাজাতীয় কফ সিরাপ ও মিনি ট্রাকটি তাদের হেপাজতে নিয়েছে৷


উত্তর জেলার কদমতলা থানার আওতাধীন ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি এলাকায় মঙ্গলবার ভোররাতে কদমতলা পুলিশের নাকা পয়েন্টে তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ৷ টিআর০২এইচ/১৮৩২ নম্বরের ১৪১২ মডেলের মিনি ট্রাকে তল্লাশির জন্য সিগন্যাল দেয় নাকা পয়েন্টের কর্তব্যরত পুলিশ৷ তখন গাড়ি চালক তথা গাড়ির মালিক বিরজিৎ মালাকার ঊনকোটি জেলা কুমারঘাটের রতিয়া বাড়ির বাসিন্দা ট্রাকটি থামিয়ে প্রাকৃতিক কাজ সারবে বলে কর্তব্যরত পুলিশের কাছ থেকে টর্চ লাইট নিয়ে পাশের জঙ্গলে চলে যায়৷


দীর্ঘক্ষণ কর্তব্যরত পুলিশ কর্মীরা চালকের অপেক্ষা করার পর চালক ফিরে না আসাতে তাদের মনে সন্দেহের দানা বাঁধে৷ পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির কেবিনের মধ্যে সন্দেহযুক্ত ৪টি বড় প্যাকেট দেখতে পায় পুলিশ৷ নাকা পয়েন্টে ডিউটিরত পুলিশ কর্মীরা তড়িঘড়ি খবর দেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধরকে৷ উনারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে ৪টি বড় কার্টুন উদ্ধার করেন৷ ৪টি কার্টুন ৫৪৯ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে পুলিশ৷ উদ্ধারকৃত সিরাপের বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top