News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় এনআরসি : ১৮ মার্চ শুনানী হবে সর্বোচ্চ আদালতে
Image

ত্রিপুরায় এনআরসি : ১৮ মার্চ শুনানী হবে সর্বোচ্চ আদালতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ ত্রিপুরা এনআরসি ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানীর দিন ধার্য্য হয়েছে আগামী ১৮ মার্চ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বুবদে, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য্য কান্তের গঠিত বেঞ্চে ওই আবেদনের শুনানি হবে৷ আজ ত্রিপুরায় এনআরসি ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ত্রিপুরা পিপলস ফ্রন্টের দায়ের করা আবেদনের শীঘ্র শুনানীতে সম্মত হয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরা পিপলস ফ্রন্ট, রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ মোট চারটি আবেদন ত্রিপুরায় এনআরসি চালু করার জন্য সুপ্রিম কোর্টে জমা পড়েছে৷ ইতিপূর্বে সুপ্রিম কোর্টের তদানিন্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ত্রিপুরায় এনআরসি ইস্যুতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছেন৷ ওই মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে শুনানীর জন্য অপেক্ষমান ছিল৷


প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন, ১৯৭১ সালকে ভিত্তি বছর ধরে ত্রিপুরায় এনআরসি চালু করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন৷ তবে, ত্রিপুরা পিপলস ফ্রন্ট ১৯৫১ সালকে এনআরসির জন্য ভিত্তি বছর হিসেবে চাইছে৷ মূলতঃ অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করার উদ্দেশ্যেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন৷ অসমে এনআরসি তাদের অনুপ্রাণিত করেছে৷ একথা অস্বীকার করার উপায় নেই রাজ্যের আনাচে কানাচে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছেন৷ তাদের অধিকাংশই বাংলাদেশ থেকে এপাড়ে এসেছেন৷ তাদের অনেকেই আবার সেই দেশের সরকারী কর্মচারী হিসেবে চিহ্ণিত৷ এই অনুপ্রবেশকারী ও অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যই এনআরসির দাবি উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top