News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের বিজয় দিবস পালিত আগরতলায়, শ্রদ্ধায় শহীদদের স্মরণ
Image

বাংলাদেশের বিজয় দিবস পালিত আগরতলায়, শ্রদ্ধায় শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ আজ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস৷ এই উপলক্ষ্যে বিজয় দিবস আজ আগরতলাতেও পালিত হয়েছে৷ আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে৷ ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস পোস্ট অফিস চৌমুহানিস্থিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধায় স্মরণ করেছেন৷ সন্ধ্যায় বিজয় দিবসের তাৎপর্য্য নিয়ে আলোচনা এবং এরপর সাংসৃকতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন সমাপ্তি হয়েছে৷


আজ সকালে আগরতলায় জাতীয় পতাকা উত্তোলন করে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করেন সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা৷ তিনি বাংলাদেশের স্বাধীনতায় ত্রিপুরা এবং ভারতের অবদানের জন্য সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন৷ সাথে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে৷ দীর্ঘ পথ পেরিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের প্রশ্ণে অনেক দূর এগিয়েছে৷ তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ণের পথে অনেক দূর এগিয়েছি৷ তবে, আরও অনেক দূর যাওয়া বাকি রয়েছে৷


বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আজ সকালে রাজ্যপাল রমেশ বৈস পোস্ট অফিস চৌমুহনীস্থিত শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদন করেন৷ সে সময় আরক্ষা বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়৷ এই উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল শ্রী বৈস বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতীয় সৈন্যরা অংশগ্রহণ করেছিলেন৷ এই দেশকে স্বাধীন করতে অনেক ভারতীয় সৈন্য তাদের জীবন উৎসর্গও করেছেন৷

আজকের দিনে তাঁদের সেই বীরত্ব ও সাহসিকতাকে সকলের মরণ করা উচিত৷ এই অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মী সান্তনা চাকমা, বাংলাদেশের আগরতলাস্থিত অ্যাসিস্টেন্ট হাই কমিশনার কার্যালয়ের অ্যাসিস্টেন্ট হাইকমিশনার কিরীটি চাকমাও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ ও পুপার্ঘ অর্পণ করেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সৈনিক কল্যাণ বোর্ডের অধিকর্তা অবসরপ্রাপ্ত বিগেডিয়ার জে পি তিওয়ারী, রাজ্যপালের অতিরিক্ত সচিব রত্নজিৎ দেববর্মা, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক তপন দাস প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top