News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ বিরোধী হিংসা ছরিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ৫৫ জনকে শনাক্ত করল গোয়েন্দারা
Image

সিএএ বিরোধী হিংসা ছরিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ৫৫ জনকে শনাক্ত করল গোয়েন্দারা

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জেলায় জেলায় যে বিক্ষোভ চলছে তার বীজ বপন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যে  হয়েছে সে বিষয়ে নিশ্চিত কলকাতা পুলিশ ও রাজ্যের গোয়েন্দারা। সোশ্যাল মিডিয়ায় হিংসা ছরিয়েছে এইরূপ সন্দেহে ৫৫জনকে শনাক্ত করে তাদের উপর নজরদারি শুরু করেছে কলকাতা পুলিশ ও রাজ্যের গোয়েন্দারা।

গোয়েন্দারা জানাচ্ছেন বিভিন্ন জেলায় গোলমালের যে সূত্রপাত হয়েছে তার ভাবনা উস্কানি দেওয়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। এই ৫৫ জনের সকলেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে বলে জানিয়েছে গোয়েন্দারা। এমনকি এক গোয়েন্দা আধিকারিক জানান এই ৫৫  জনের মধ্যে অনেকেই কলকাতার বাসিন্দা। এরপর সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক লেখা বা পোস্ট ছড়ানো হয়েছে যা মুহূর্তেই ভাইরাল হয়ে উঠেছে আর তাতেই আরও অশান্তির আগুন জ্বলেছে বলে মত গোয়েন্দাদের।

অন্যদিকে, গোয়েন্দারা মনে করছেন যে ৫৫জনকে শনাক্ত করা হয়েছে তারা একসময় শহুরে মাওবাদী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু শহর কলকাতায় মাওবাদীদের সিটি কমিটির ভিত নড়বড়ে হয়ে যাওয়ায় তাদের অনেকেরই তেমন কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু বর্তমানে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জী বিরোধী মন্তব্য পোস্ট এই সংগঠনগুলি মাধ্যমে ভাইরাল হতে শুরু করে ফলস্বরূপ গোয়েন্দাদের নজরদারি চালানোর সময় সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসে এ সকল হারিয়ে যাওয়া মাওবাদী নেতাদের নাম।

ইতিমধ্যেই গোয়েন্দারা ওই ৫৫ জন নেতার ফেসবুক, হোয়াটসঅ্যাপে নজরদারি শুরু করেছে। তারা কি কি ধরনের কার্যকলাপে জড়িত এবং শহরতলি ও তার আশেপাশের গোলমালে এই নেতাদের অনুমোদন রয়েছে কি-না সে বিষয়েও নজর রাখছে তারা। এমনকি তাদের ওপর নজরদারি চালানোর জন্য কলকাতার চারটি ডিভিশনে দিন ও রাতে অতিরিক্ত পুলিশ বাহিনী রাখা হয়েছে। কোনভাবেই হিংসাত্মক প্রতিবাদ সরকারের সম্পত্তি ভাঙচুর কিংবা রাস্তা অবরোধ বরদাস্ত করা হবেনা বলে জানিয়ে দিয়েছে লালবাজার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top