News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীকাল রাজভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের
Image

আগামীকাল রাজভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.):  এবার রাজভবনে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।  সোমবার বিকেলে টুইট করে একথা জানান রাজ্যপাল। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যে পরিস্থিতির যে শোচনীয় অবস্থা হয়েছে, তার খোঁজখবর নিতেই মুখ্যমন্ত্রীকে আগামীকাল রাজভবনে আসার কথা জানিয়েছেন তিনি

এদিন বিকেলে রাজ্যপাল টুইট করে লেখেন, “কাল মুখ্যমন্ত্রীর সুবিধামতো সময়ে তাকে রাজভবনে আসতে বলা হয়েছে”। অন্যদিকে, আজ সোমবার নাগরিকত্ব আইনের বিরোধিতা করে বাংলায় যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বিষয়ে খোঁজখবর নিতে রাজভবনে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু এদিন তাঁদের কেউই রাজভবনে যাননি| এমনকি তাঁরা যে রাজভবনে যেতে পারবেননা সেই বিষয়েও রাজ্যপালকে সরকারিভাবে কিছুই জানাননি। এই প্রসঙ্গে রাজ্যপাল অসন্তোষ প্রকাশ করে বলেন, “এটা শুধু দুর্ভাগ্যজনক নয়, তাঁদের কাছ থেকে অপ্রত্যাশিতও বটে।”

নাগরিকত্ব আইন পাস হওয়ার পর জেলায় জেলায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন জায়গা থেকে আজ মিছিলের ডাক দেয় শাসক-বিরোধী সবপক্ষই। এদিন ধর্মতলায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে নাগরিকত্ব আইনের বিরোধিতা করে মিছিল বের করে শাসক দল। অন্যদিকে, যাদবপুর থেকে আইনের সমর্থনে মিছিলের ডাক দেয় বিজেপি। পাশাপাশি রাজারহাট থেকে আইনের বিরোধিতা করে মিছিলে পা মেলায় বামেরা। যদিও এদিন সকালে টুইট করে মুখ্যমন্ত্রীকে সংবিধান বিরোধী কাজ করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন রাজ্যপাল| পাশাপাশি উস্কানিমূলক বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী সরকারি টাকা নষ্ট করে যে বিজ্ঞাপন দিচ্ছেন সেই কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

রাজ্যের শাসক দল রাজ্যপালের নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে নাগরিকত্ব আইন বিরোধী মিছিল বের করেছিল তাতে করে আগামীকাল মুখ্যমন্ত্রী রাজভবন যাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল। অপরদিকে, আগামীকাল মুখ্যমন্ত্রী রাজভবনে না গেলে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হতে পারেন, যাতে করে আরও চরমে উঠতে পারে রাজ্য-রাজ্যপালের সংঘাত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top