News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক কলহের জেরে গায়ে আগুন দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গৃহবধূ
Image

পারিবারিক কলহের জেরে গায়ে আগুন দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৫ ডিসেম্বর ৷৷ পারিবারিক কলহের জেরে অবশেষে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মাঝবয়সী এক গৃহবধূর৷ আগুনে শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে৷ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কৃষ্ণা নমঃ নামের ওই গৃহবধূ৷ এই ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তরের পূর্ব লালছড়া এলাকায়৷ উত্তর জেলার কদমতলা থানাধীন পূর্ব লালছড়া গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা অজিত নমঃ ১৭ বছর পূর্বে সামাজিকভাবে ঊনকোটি জেলার কৈলাসহরের টিলাবাজারের কৃষ্ণা নমঃকে বিয়ে করেন৷


বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে সুখেরই ছিল৷ স্বামী অজিত নমঃ পেশায় রং মিস্ত্রি৷ তাদের ঘর আলো করে দুটি পুত্রসন্তান জন্ম নেয়৷ কিন্তু বিগত কয়েকবছর যাবৎ স্বামী অজিত নমঃ ও স্ত্রী কৃষ্ণা নমের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়৷ আর পারিবারিক কলহ দিনকে দিন বৃদ্ধি পেতে থাকে৷ প্রতিদিনের মত রবিবার সকালবেলাও স্বামী অজিত নমঃ কাজে যাবার আগে স্ত্রী কৃষ্ণা নমের সাথে প্রচণ্ড ঝগড়া ঝাটি করে কাজে চলে যান৷ দুপুর নাগাদ ১৫ বছর এবং ১৩ বছরের দুই ছেলে কৃষি জমিতে কাজে চলে যায়৷ সেই সুযোগে স্ত্রী কৃষ্ণা নমঃ অভিমানে নিজ বাড়ির পরিত্যক্ত একটি ঘরের দরজা বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে দেন৷


আগুন লাগার পর মাঝবয়সী মহিলা কৃষ্ণার চিৎকার-চেচামেচি শুনে তার প্রতিবেশী আত্মীয়পরিজনরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে দেখতে পান কৃষ্ণা নমের সমস্ত শরীরে আগুন জ্বলছে৷ কোনভাবে শরীরের আগুন নিভিয়ে আত্মীয় পরিজনরা কদমতলা থানা ও প্রেমতলা দমকল দপ্তরে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ ও দমকল কর্মীরা৷ ঘটনাস্থল থেকে পুলিশের গাড়ি দিয়ে অগ্ণিদগ্দ কৃষ্ণাকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণার অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷


তারপর অগ্ণিদগ্দ গৃহবধূর আত্মীয়পরিজনরা কৃষ্ণাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সে চিকিৎসাধীন৷ জানা গেছে আগুনে পুড়ে গিয়েছে শরীরের প্রায় ৯০ শতাংশ৷ এদিকে কদমতলা থানার পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করছে৷ কি কারণে মাঝবয়সী এক গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল তা খতিয়ে দেখছে কদমতলা থানার পুলিশ৷
পাশাপাশি ঘটনাস্থল থেকে কেরোসিনের ড্রাম ও ম্যাচ লাইট উদ্ধার করেছে পুলিশ৷ অপরদিকে অগ্ণিদগ্দ মাঝবয়সী গৃহবধূ কৃষ্ণার স্বামীর বাড়ির লোকজনরা জানান, কৃষ্ণা ও তার স্বামীর মধ্যে প্রতিনিয়ত পারিবারিক কলহ লেগেই থাকত৷ রবিবার সকালেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল৷ তবে কি কারণে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল তা সবারই অজানা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top