News Flash

  • Home
  • Uncategorized
  • জনতার মাঝে গিয়ে অভাব-অভিযোগ শুনছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

জনতার মাঝে গিয়ে অভাব-অভিযোগ শুনছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে উদ্ভূত পরিস্থিতির নানা গুজবের মধ্যে আসল চিত্র জানতে সরাসরি জনতার মাঝে যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সরাসরি মানুষের ঘরে পৌছে যাচ্ছেন তিনি৷ জাতি-জনজাতি সকলের সাথেই কথা বলছেন৷ এছাড়াও শুনছেন মানুষের অভাব অভিযোগও৷ তাঁর কথায়, মানুষ যেভাবে আমাকে চাইছিল, সেইভাবেই আমি কাজ করতে চাইছি৷ মানুষ কি চাইছেন, তাদের চিন্তাধারা কি, তা তাঁদের কাছে গিয়ে জানতে পারছি৷ আসল চিত্র উঠে আসছে৷


তিনি বলেন, ত্রিপুরা মডেল রাজ্য তখনই হবে, যখন জনতা খুশি থাকবেন৷ তাই জনতাকে সঙ্গে নিয়েই এগিয়ে নিয়ে যেতে চাইছি৷ সে জন্যই আমি জনতার মাঝে এসেছি৷ তাঁর বিশ্বাস, ত্রিপুরা মডেল রাজ্য হবেই, জনগনও খুশি থাকবেন৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে জনমনে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে৷ কেউ বলেছেন, আমাদের এই এলাকায় এর আগে কোনও মুখ্যমন্ত্রী আসেন নি৷ অনেকে বলছেন, মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে আসতে পারে, তা কখনো স্বপ্ণেও ভাবি নি৷’’ এরকম আরও অনেক কথায় অনেকটা ঘরের ছেলের মতই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আজ বরণ করে নিয়েছেন জিরানিয়া ও মান্দাই এলাকার মানুষ৷
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে বিপ্লব কুমার দেব বলে থাকেন যে, রাজ্যকে জানতে হলে প্রত্যন্ত এলাকায় যেতে হবে৷ কথাগুলি বলেই যে তিনি থেমে থাকেননি, তার প্রমাণ রাখলেন আজও৷ সোনামুড়ার পর আজ জিরানিয়ার বেশ কয়েকটি গ্রামে আচমকা পরিদর্শনে গিয়ে জনগণের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনলেন তিনি৷


জিরানিয়া সফরকালে মুখ্যমন্ত্রী বলেন, এ কাজগুলো করার জন্যই তো মানুষ আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন৷ তা ভুলে গেলে ওই পদে থাকার যোগ্যতা হারাব৷
এদিন মুখ্যমন্ত্রীর কনভয় স্থানীয় কলাবাগান এলাকায় পৌঁছতেই, সেখানে জড়ো হন গ্রামবাসীরা এবং প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাঁরা তুলে ধরেন বিভিন্ন সমস্যার কথা৷ পাশাপাশি, ওই এলাকায় বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা৷


সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রেগায় কালকেও ত্রিপুরা ৭টি পুরস্কার পেয়েছে৷ কিন্তু এর জন্য আমরা প্রচার করবো না৷ বদলে শিক্ষা, মেডিকেল হাব, পরিকাঠামো ইত্যাদির বিকাশের জন্য যখন স্বীকৃতি পাবো তখনই গর্বিত হব৷ তাঁর দাবি, যদিও এর মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে জাতীয় সন্মান পেতে শুরু করেছে ত্রিপুরা৷ এদিন তিনি দৃঢ়তার সাথে বলেন, ৩ বছরের মধ্যেই ত্রিপুরা নিজের পায়ে চলা শুরু করবে৷ ইতিমধ্যেই এমন বহু উদাহরণ রয়েছে, যেখানে ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে৷
এদিন প্রথমেই কলাবাগানের অভিজিৎ দেববর্মা’’র বাড়িতে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলেন৷ সবার কথা শোনেন৷ সেখানেই মধ্যান্নভোজন করার পর তাদের অনুরোধে এলাকার প্রাচীন মন্দিরে গিয়ে প্রনাম করেন৷ এলাকাবাসীর দাবিতে আশ্বাস দেন, এখানে একটি মন্দির তৈরিতে তিনি সাহায্য করবেন৷


এর পরে মুখ্যমন্ত্রী চলে যান রবীচরণ ঠাকুর পাড়ায়৷ সেখানে তিনি কৃষ্ণ চন্দ্র দেববর্মার বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলেন৷ অনেকেই তাঁর কাছে বিভিন্ন দাবি তোলে ধরেন৷ এর বেশীরভাগই তিনি পূরণ করেন৷ ফের কলাবাগানে পায়ে হেঁটে আসার সময় তাদের অনুরোধে শিপ্রা ভারত মজুমদার, বীরেন্দ্র দত্তের বাড়িতে যান৷ শ্রী দত্তের বাড়ির বৃদ্ধরা যোগ্য হওয়া সত্বেও এতদিন ভাতা পেতেন না৷ এরও সমাধান করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পরে স্থানীয় ক্যান্সার রোগী কাজল দে’’র বাড়িতে গেলে, তার চিকিৎসা সংক্রান্ত কিছু জটিলতার কথা জানতে পারেন তিনি৷ সেগুলোর সমাধান করার পর মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাকে আর্থিক সাহায্য দেবার কথাও ঘোষণা করেন৷


এভাবে তিনি আজ অনেকের সমস্যাই শুনেছেন এবং তার সমাধান করেছেন৷ মুখ্যমন্ত্রীর এই সফর শেষ করে ফেরার পথে তাঁকে কেন্দ্র করে মানুষের ভিড় এক প্রকার রোডশো’’র রূপ নেয়৷ বলা যেতে পারে এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয় জিরানিয়া ও মান্দাই এলাকায়৷ আজকের এই সফর শেষ করার আগে, মান্দাইয়ে দলীয় কার্যালয়ে যান বিপ্লব কুমার দেব৷ সেখানেও দলীয় কর্মী ও মানুষের সঙ্গে কথা বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top