News Flash

  • Home
  • Uncategorized
  • এইচআইভি সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরত্বারোপ শিক্ষামন্ত্রীর
Image

এইচআইভি সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরত্বারোপ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে শনিবার আগরতলায় নজরুল কলাক্ষেত্রে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উচ্চ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, এ ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে ছেলেমেয়েরা অনেক কিছু শিখতে পারে৷ ছাত্রছাত্রীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়৷ ছেলেমেয়েদের ভাবতে শেখায়৷

ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিলে মেধারও বিকাশ ঘটে৷ প্রতিনিয়ত ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ আগামী প্রজন্মকে সঠিক নিশানায় নিয়ে যাবার ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন৷ এইচআইভি এইডস ২০১০ সালের পর থেকে ধীরে ধীরে এইচআইভি’র সংখ্যা কমছে বলেও তিনি দাবি করেন৷ এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

তিনি বলেন, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে এইচআইভি দিন দিন বেড়ে চলেছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ ২০১৮ সাল পর্যন্ত ৮৪ শতাংশ এইচআইভি’র সংখ্যা ছিল বলেও তিনি উল্লেখ করেন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব বিষয়ে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করে আসছে৷ এইচ আই ভি’র সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে প্রয়োগন ভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top