News Flash

  • Home
  • Uncategorized
  • ফারুকের মুক্তির দাবিতে সোচ্চার স্ট্যালিন

ফারুকের মুক্তির দাবিতে সোচ্চার স্ট্যালিন

চেন্নাই, ১৫ ডিসেম্বর (হি.স.) : ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা নিয়ে নিন্দায় সরব হলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। বিষয়টিকে অসম্মানজনক এবং সংবিধানের মূল্যবোধ বিরোধী বলে আখ্যা দিয়েছেন তিনি।

রবিবার নিজের ট্যুইটবার্তায় এম কে স্ট্যালিন লিখেছেন, ৮২ বছর বয়সী সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয়মন্ত্রী ফারুক আবদুল্লাকে কোনও ভিত্তি ছাড়াই নাগরিক সুরক্ষা আইনের ধারায় আটকে রেখে দেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে। যা লজ্জাজনক বিষয়ে। এদিন অবিলম্বে ফারুক আবদুল্লার মুক্তির দাবি করেন স্ট্যালিন।
ডিএমকে ছাড়াও এমডিএমকে, কংগ্রেস ফারুক আবদুল্লার গৃহবন্দী দশাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে।

উল্লেখ করা যেতে পারে ফারুক আবদুল্লার গৃহবন্দি দশা আরও তিন মাস বাড়ানো হল বলে শনিবার প্রশাসনের তরফে জানানো হয়েছিল।

কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রদফতরের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার গুপকর রোডের বাড়িকে ‘সাব-জেলে’-এ পরিণত করা হয়েছে। ৮২ বছর বয়সী ফারুক আবদুল্লাই হলেন দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে নাগরিক সুরক্ষা আইন ব্যবহার করে এমন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top