News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অনশনে বসছেন পিনারাই বিজয়ন
Image

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অনশনে বসছেন পিনারাই বিজয়ন

তিরুবনন্তপুরম, ১৫ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অনশনে বসছেন কেরলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নবতিপর পিনারাই ও কেরল সিপিএম সূত্রে খবর, সোমবার তিনি ও কেরল সিপিএম-সহ বেশকিছু অবিজেপি জাতীয় দলের নেতৃত্ব তিরুবনন্তপুরমের পালায়মের শহিদ মিনারের কাছে অনশনে বসছেন। তার আগে রীতি মেনে পলিটব্যুরো সদস্য পিনারাই সীতারামের সঙ্গে ফোনে বিস্তারিত আলোচনা সেরে নিয়েছেন।

কেরল সিপিএম সূত্রে খবর, কোনও ধংসাত্মক, প্ররোচনামূলক কাজ করা যাবে না নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে গিয়ে। অনশনই একমাত্র পথ বিজেপিকে আটকানোর। বস্তুত, সিপিএমের এমন গান্ধীগিরি আচরণে বিজেপি মহল কিছুটা বিস্মিত। পিনারাইয়ের মোকাবিলায় বিজেপি নেতৃত্ব কোন পথে হাঁটে, সেটাই এখন দেখার। সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্যের কথায়, পিনারাইয়ের এই অনশন কর্মসূচি কতটা কার্যকর হয় তা দেখেই বিভিন্ন রাজ্যে পার্টি প্রয়োজনে অনশনে নামবে। কেরলের এই বেনজির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোটা অ-বিজেপি জনগণ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top