News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুর ও গন্ডাছড়ায় অশান্তির কালো ছায়া, দুঃশ্চিন্তায় প্রশাসন
Image

কাঞ্চনপুর ও গন্ডাছড়ায় অশান্তির কালো ছায়া, দুঃশ্চিন্তায় প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ রাজ্যের অধিকাংশ এলাকাই স্বাভাবিক ছন্দে ফিরেছে৷ কিন্তু, কাঞ্চনপুর এবং গন্ডাছড়া রাজ্যবাসীকে চিন্তায় রেখেছে৷ কাঞ্চনপুরে আজকেও কার্যত বনধের পরিস্থিতি ছিলো৷ কারণ, সকালে ও বিকালে এক ঘন্টা করে বাজার খোলা ছিল৷ এদিকে, গন্ডাছড়ায় ফসল নষ্ট করে ফেলায় প্রশাসন থেকে পরিস্থিতি সামলাতে ক্ষয়ক্ষতি নিরুপন করা হচ্ছে৷ তবুও, গন্ডাছড়ায় পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়ে উঠেনি৷ স্বাভাবিক ভাবেই কাঞ্চনপুর ও গন্ডাছড়া মূল স্রোতে কবে ফিরবে প্রশাসন তার কিনারা করতে পারছে না৷ এরই মধ্যে আজ ফের কাঞ্চনপুরে নাগরিক মঞ্চ রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের দাবিতে সরব হয়েছে৷ কাঞ্চনপুর এবং রাইমাভ্যালির বিধায়কদের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছে৷


গতকাল থেকে কাঞ্চনপুরে নাগরিক মঞ্চ বনধ পালন করছে৷ বাজারহাট খুলছেন না ব্যবসায়ীরা৷ আজ সকালে এবং বিকালে ১ ঘন্টার জন্য বাজার খুলেছিল৷ তবে, গোটা রাজ্যের সাথে কাঞ্চনপুর রীতিমতো বিচ্ছিন্ন হয়ে রয়েছে৷ পরিস্থিতি পর্যালোচনায় আজ কাঞ্চনপুরে রেভিনিউ ডাকবাংলোতে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারীকরা বৈঠক করেছেন৷ মূলত, রিয়াং শরণার্থীদের বিরুদ্ধেই কাঞ্চনপুরবাসীর ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ কারণ, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় বনধ চলাকালীন রিয়াং শরণার্থীদের অত্যাচারের শিকার হয়েছেন কাঞ্চনপুরবাসী৷ গতকাল দশদায় শান্তি বৈঠকেও রিয়াং শরণার্থীদের নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে৷


সূত্রের খবর, আজ উত্তর ত্রিপুরা জেলা শাসক, উত্তর ত্রিপুরার জেলা পুলিশ সুপার, কাঞ্চনপুর মহকুমা শাসক সহ পুলিশ ও সাধারণ প্রশাসনের পদস্থ আধিকারীকরা দীর্ঘ বৈঠক করেছেন৷ বৈঠকে কাঞ্চনপুরের চলমান অচলাবস্থা নিয়ে পর্যালোচনা হয়েছে৷ সূত্রের দাবি, ওই বৈঠকে কাঞ্চনপুরের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোনও সমাধান সূত্র বের হয়নি৷ নাগরিকমঞ্চের জনৈক সদস্য জানিয়েছেন, রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে উদ্যোগ গ্রহণ করা না হলে কাঞ্চনপুরে এই অচলাবস্থা জারি থাকবে৷ তিনি হতাশার সুরে বলেন, কাঞ্চনপুরবাসীর পিঠ দেয়ালে ঠেঁকে গেছে৷ কিন্তু পরিতাপের বিষয় হলো, স্থানীয় বিধায়কের এই ভয়ংকর সমস্যা নিয়ে উদাসীনতাই লক্ষ্য করা যাচ্ছে৷ তার বক্তব্য, রিয়াং শরণার্থীদের জন্য স্থানীয় বিধায়ককে ছঁুটে আসতে দেখা যাচ্ছে৷ অথচ, বনধ চলাকালীন উদ্বাস্তু পরিবার গুলি এখনও বাড়ি ঘড় ছেড়ে শরণার্থীর মতো জীবন যাপন করছেন৷ তারা আনন্দ বাজার থানা এবং পাশ্ববর্তী দুটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন৷ তাতে স্থানীয় বিধায়কের কোনও হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না৷


এদিন নাগরিক মঞ্চের ডাকা বনধে কাঞ্চনপুরে যানবাহন চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়েছিল৷ টানা দুই দিন ধরে এই পরিস্থিতিতে কোনও বদল হচ্ছে না৷ বরং মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে৷ প্রশাসন অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করছে না৷ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তাও জানা যাচ্ছে না৷
এদিকে গন্ডাছড়াতেও একই পরিস্থিতি কায়েম হয়েছে৷ বনধের ভয়াবহতায় প্রচুর ফসল নষ্ট হয়েছে৷ আজ ডিসিএম ও মহকুমা শাসক এবং কৃষি দপ্তরের আধিকারীকরা ফসলের ক্ষয়ক্ষতি নিরুপনে গিয়েছিলেন৷ অন্তত, ২৫ জন কৃষকের ফসল নষ্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে৷ গন্ডাছড়ায় ২০কার্ড এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি নিরুপনে গিয়ে কৃষকদের ক্ষোভ আঁচ করতে পেড়েছেন প্রশাসনিক আধিকারীকরা৷ তবে, কৃষকদের ক্ষয়ক্ষতি মিটিয়ে দেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়ে এসেছেন৷


কাঞ্চনপুর এবং গন্ডছড়ার উদ্ভুত এই পরিস্থিতি সহসা স্বাভাবিক করা না হলে সমস্যা জটিলাকার ধারন করতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ শুধু তাই নয়, রিয়াং শরণার্থীদের ত্রিপুরায় পুর্নবাসনের ক্ষেত্রে অত্যন্ত কৌশল অবলম্বন করতে হতে রাজ্য সরকারের৷ গুচ্ছ গ্রামে তাদের পুর্নবাসনের বদলে রিয়াং শরণার্থীদের সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে৷ নইলে কাঞ্চনপুরে রিয়াং শরণার্থীদের বিরুদ্ধে যে ক্ষোভের আগুন জ্বলছে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top