News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার রণক্ষেত্র দিল্লি, পুড়ল গাড়ি
Image

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার রণক্ষেত্র দিল্লি, পুড়ল গাড়ি

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি। পরপর বাসে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা। চলল ভাঙচুর। বিক্ষোভে যোগ দেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্ররা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এ দিকে, গুয়াহাটির বিক্ষোভে গুলিবিদ্ধ আরও দু জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে অসমে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হল চারজনের।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধিতায় জ্বলছে গোটা দেশ। সেই তালিকায় নাম জুড়ল রণক্ষেত্র রাজধানী। এই আইনের বিরোধিতায় দক্ষিণ দিল্লিতে বিক্ষোভ দেখায় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়ে তাঁরা। এরপরই ভাঙচুরের পাশাপাশি একাধিক গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। এদিন নিউ ফ্রেন্ড কলোনিতে প্রথমে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তার ফলস্বরূপ একে একে মথুরা রোড-সহ একাধিক রাস্তা অবরূদ্ধ হয়ে যায়। আশ্রম চক, বদরপুরের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলির যান চলাচলেও প্রভাব পড়ে। কয়েক হাজার মানুষের বিক্ষোভে প্রায় স্তব্ধ হয়ে যায় রাজধানী। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে প্রথমে কথা বলেন পুলিশকর্মীরা। তবে তাতে বিশেষ লাভ হয়নি। পরিবর্তে পুলিশের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন প্রত্যেকে। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। তাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একের পর এক বাসে আগুন জ্বালাতে শুরু করেন বিক্ষোভকারীরা। একে একে মোট ৩টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবশেষে বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top