News Flash

  • Home
  • Uncategorized
  • নেপালে পথ দুর্ঘটনায় নিহত ১৪
Image

নেপালে পথ দুর্ঘটনায় নিহত ১৪

কাঠমাণ্ডু, ১৫ ডিসেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। নিহত ১৪। রবিবার মর্মান্তিক দুর্ঘটনাটি নেপালের সিন্ধুপালচক জেলায় ঘটেছে।

এদিন সকালে ডোলাখার জনপ্রিয় পর্যটন কেন্দ্র কালিনচক থেকে বাসটি রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওয়া হয়েছিল। মধ্য নেপালের সিন্ধুপালচক জেলার সুনকোশি দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে চালক। জেলা পুলিশের মুখপাত্র গণেশ খানাল জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান আরও দুই। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বাসটি মধ্যে সব মিলিয়ে ৩২ জন যাত্রী ছিল। চালক পালিয়ে গেলেও আশঙ্কাজনক অবস্থা খালাসির। কি কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে ধারণ ক্ষমতার থেকে বেশি যাত্রী নেওয়া এবং খারাপ রাস্তার জন্য নেপালে প্রায়ই পথ দুর্ঘটনার বলি হয় সাধারণ মানুষ। নেপাল পুলিশের রিপোর্ট অনুযায়ী বিগত দশ বছরে ২২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে পথ দুর্ঘটনায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top