News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৮তম আগরতলা বইমেলার সূচনা ২৬ ফেব্রুয়ারি
Image

৩৮তম আগরতলা বইমেলার সূচনা ২৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ বারো দিনব্যাপী আগরতলা বইমেলা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৷ তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত৷ হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে উন্নত পরিকাঠামোর যে সুুবিধা রয়েছে তা কাজে লাগানোর জন্যই এবারের ৩৮তম আগরতলা বইমেলা সেখানে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের সভাগৃহে আয়োজিত আগরতলা বইমেলা-২০২০ এর পরিচালন কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷


ত্রিপুরার উপমুখ্যমী জিষ্ণু দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগরতলা পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুুবল কুমার দে, তথ্য ও সংসৃকতি দফতরের সচিব শৈলেন্দ্র সিং, শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা পি কে গোয়েল, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক সন্দীপ এন মাহাত্মে, তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস সহ গ্রামোন্নয়ন, বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্য, স্বাস্থ্য, অগিনির্বাপক, আরক্ষা প্রভৃতি দফতরের প্রতিনিধি এবং বিভিন্ন সাংসৃকতিক সংস্থার প্রতিনিধিগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷


এবারকার আগরতলা বইমেলা-২০২০ এর মূল থীম হবে ’আমার ত্রিপুরা আমার সংসৃকতি, এদিনের সভায় আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয়েছে৷ প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে ৷ ছুটির দিনগুলিতে মেলা চলবে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত এবং অন্যান্য দিনগুলিতে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত ৷ এবারের বইমেলায় প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যের বই প্রকাশনী সংস্থাকে মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে ৷ এছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ৷
সভায় আলোচনা করতে গিয়ে উপমুখ্যমী জিষ্ণু দেববর্মা বলেন, এবার আগরতলা বইমেলা-২০২০ নতুন স্থানে করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এক্ষেত্রে মেলার সফলতা নিয়ে অনেকটাই সন্দেহ প্রকাশ করেছেন ৷ কিন্তু সন্দেহ ও নিরাশাকে জয় করে এগিয়ে যাওয়াই হল সফলতা, উৎসাহ দিয়ে বলেন তিনি৷ তাঁর কথায়, বর্তমান রাজ্য সরকার সরকারি কিংবা বেসরকারি সব কিছুকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে ৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের মেলার সফলতা আগামী দিনগুলিকে ছাপিয়ে যাবে ৷ সভায় উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীরাও মেলা আয়োজন উপলক্ষ্যে সবিস্তারে তাদের মতামত তুলে ধরেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top