News Flash

  • Home
  • Uncategorized
  • দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া উচিত : নির্ভয়া মামলায় অরবিন্দ কেজরিওয়াল
Image

দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া উচিত : নির্ভয়া মামলায় অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): আর দেরি নয়, নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া উচিত| সমস্ত প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা উচিত| নির্ভয়া মামলায় শুক্রবার এমনই মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে গণধর্ষণের পর চলন্ত বাস থেকে দিল্লির রাস্তায় ছুড়ে ফেলা হয়েছিল নির্ভয়াকে| সেই ঘটনার পর কেটে গিয়েছে সাত বছর| দোষীদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে লড়াই চালিয়ে যাচ্ছেন নির্ভয়ার বাবা-মা|

নির্ভয়া মামলায় শুক্রবার শুনানি স্থগিত রেখেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর| ওই দিন চারজন সাজাপ্রাপ্তকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা বিচারপতি সতীশ কুমার আরোরা| এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘দোষীদের দ্রুত ফাঁসি দেওয়া উচিত, এমনটাই আমার ইচ্ছা| সমস্ত প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা উচিত|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top