News Flash

  • Home
  • Uncategorized
  • বনধ মোকাবিলায় রাজ্য সরকারকে গুচ্ছ প্রস্তাব বিরোধী দলনেতার
Image

বনধ মোকাবিলায় রাজ্য সরকারকে গুচ্ছ প্রস্তাব বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর ৷৷ রাজ্যে বনধকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের গুচ্ছ প্রস্তাব দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷

তার কথায়, ধর্মীয় মেরুকরণ ও সমাজে বিভাজন সৃষ্টির লক্ষ্য নিয়ে আনীত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল প্রথম থেকেই আমরা বিরোধীতা করছি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক আহুত ২৯শে নভেম্বরের সভায় আমন্ত্রীত হয়ে উপস্থিত থাকতে না পারলেও সাথে সাথেই লিখিতভাবে এই সংশোধনীর বিরোধীতার কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি৷ এবং এই সংশোধনী বিল প্রত্যাহার করে নেবার জন্যেও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি৷

তিনি বলেন, এই বিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী,সংগঠন এবং ব্যক্তির স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার পূূর্ণ অধিকার আছে৷ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকারও রয়েছে৷

তিনি আরও বলেন, ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল উল্লেখিত বিলটির বিরোধীতা করে নানা ধরনের কর্মসূচি সংগঠিত করে চলেছে৷ এর মধ্যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বনধ এবং ত্রিপুরা বন্ধের কর্মসূচি রয়েছে৷ কোন একটি যুক্তমঞ্চের তরফ থেকে লাগাতর বা অনির্দিষ্ট সময়ের জন্য ত্রিপুরা বনধেও ডাকও রয়েছে৷

তিনি বলেন, অত্যন্ত উদ্বেগজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে গত ৯ ডিসেম্বর থেকে বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে উস্কানীমূলক ঘটনা সংগঠিত করা হচ্ছে৷ বলপ্রয়োগের ঘটনা ঘটেছে, ভাংচুর, লুণ্ঠন, জখম এবং অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷ আক্রমণের মুখে কিছু এলাকায় ভীত সন্ত্রস্ত মানুষ বাড়িঘর ছেড়ে আত্মরক্ষার জন্য পুলিশ ও প্রশাসনের আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন৷ রাজ্যের বিভিন্ন এলাকায় শান্তি বিঘ্নের কারণে অস্থিরতা ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে৷

তিনি বলেন, এই অবস্থা কোনওভাবেই কাম্য নয়৷ দ্রুত এই অবস্থা থেকে বের হয়ে আসতে দলমত নির্বিশেষে শান্তি ও সম্প্রীতিকামী শুভ বুদ্ধি সম্পন্ন সকল ত্রিপুরাবাসীকে এগিয়ে আসবার জন্য তিনি অনুরোধ জানান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top