News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রল ও এলপিজি বুলেটবাহী গাড়ি বনধের জেরে রাস্তায় আটকে, ত্রিপুরায় সংকটের সম্ভাবনা, দ্রব্যমূল্য বৃদ্ধিরও প্রবণতা
Image

পেট্রল ও এলপিজি বুলেটবাহী গাড়ি বনধের জেরে রাস্তায় আটকে, ত্রিপুরায় সংকটের সম্ভাবনা, দ্রব্যমূল্য বৃদ্ধিরও প্রবণতা

আগরতলা, ১১ ডিসেম্বর (হি. স.) : নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় বনধের জেরে ত্রিপুরায় পেট্রল সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, জাতীয় সড়ক ক্রমাগত বনধের জন্য পেট্রোলবাহী ট্যাঙ্কার আসতে পারছে না। এমনকি বহিঃরাজ্য থেকে বিভিন্ন সবজি আসছে না। ফলে, দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা খাদ্য দপ্তরের অধিকারিকরাও উড়িয়ে দিচ্ছেন না। 

খাদ্য দপ্তরের আধিকারিক আশীষ কুমার দত্ত জানিয়েছেন, অসম-আগরতলা জাতীয় সড়কে প্যাট্রোল ট্যাংকারবাহী প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, শিলচর থেকে এলপিজি বুলেট নিয়ে কোন গাড়ি আসতে পারছে না। তাঁর দাবি, ত্রিপুরায় পেট্রল, ডিজেল এবং এলপিজি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। তাই চিন্তার কোন কারণ নেই। 

তিনি জানান, উত্তর ত্রিপুরা ও ধলাই জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকদের চিঠি দিয়ে এ-বিষয়ে জানানো হয়েছে। পেট্রল ট্যাংকারবাহী ট্রাক এসকর্ট করে সংশ্লিষ্ট পেট্রল পাম্পে পৌছে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া, ডিআইজি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলকেও এ-বিষয়ে অবগত করা হয়েছে। 

তিনি বলেন, বনধের কারণে খোয়াই জেলার সিঙ্গিছড়ায় ১০টি এলপিজি বুলেটবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ওই গাড়িগুলিও বিশালগড় বটলিং প্লান্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাঁর কথায়, বহিঃরাজ্য থেকে তিনদিন ধরে সব্জি আসছে না। ফলে, বাজারে ইতিমধ্যেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি এরই মধ্যে স্বাভাবিক না হলে দ্রব্যমূল্য বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top