News Flash

  • Home
  • Uncategorized
  • হ্যাপি দেববর্মার মৃত্যুর রহস্য ভেদে হচ্ছে তদন্ত কমিশন
Image

হ্যাপি দেববর্মার মৃত্যুর রহস্য ভেদে হচ্ছে তদন্ত কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ আজ মন্ত্রিসভার বৈঠকে কুমারঘাটের হলিক্রস বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হ্যাপি দেববর্মার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাসকে নিয়োগ করার অনুমোদন দেয় মন্ত্রিসভার৷


আজ মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের এই সংবাদ জানান৷ শিক্ষামন্ত্রী বলেন, গত অক্টোবর মাসের ৬ তারিখ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্যাপি দেববর্মার মৃত্যু হয়৷ তখন কোনও কোনও মহল থেকে অভিযোগ উঠে যে তাকে হোস্টেলে অমানসিক নির্যাতন করা হয়৷ ফলে তার মৃত্যু হয়৷ হ্যাপি দেববর্মার মৃত্যু কি কারণে হয়েছে এবং কারা এরসঙ্গে জড়িত তার সঠিক তদন্তের জন্য বিধায়ক ভগবান চন্দ্র দাস গত অক্টোবর মাসের ১৮ তারিখ মুখ্যমন্ত্রীর নিকট চিঠি লেখেন৷ আজ মন্ত্রিসভার বৈঠকে হ্যাপি দেববর্মার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের জন্য কমিশন অব এনকোয়ারি, ১৯৫২ আইনের ৩ নং অনুচ্ছেদ অনুসারে অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাসকে নিয়োগ করার অনুমোদন দেয় মন্ত্রিসভা৷


এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য ত্রিপুরা কনস্ট্রাকশনাল এণ্ড ডিমোলিশন ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি’ গঠন করার অনুমোদন দেওয়া হয়৷ শিক্ষামন্ত্রী জানান, পুরোনো বিল্ডিং ভেঙ্গে ফেলার পর রড, ইট, পাথর ইত্যাদি নির্মাণ সামগ্রীর কি হবে তার জন্য রাজ্যে নির্দিষ্ট কোনও পলিসি ছিলো না৷ এজন্য রাজ্য সরকার দিল্লি কনস্ট্রাকশনাল এণ্ড ডিমোলিশন ওয়েস্ট ম্যানেজমেন্ট, ২০১৬ পলিসিকে অনুসরণ করে এবং রাজ্যে ‘দ্য ত্রিপুরা কনস্ট্রাকশনাল এণ্ড ডিমোলিশন ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি’ তৈরি করার জন্য মন্ত্রিসভা অনুমোদন দেয়৷

এই পলিসি অনুসারে সরকারি দপ্তর এবং ছোট বড় কনস্ট্রাকশনগুলি নতুন বিল্ডিং প্ল্যান তৈরি করার সময় কোনও বর্জ্য সৃষ্টি হবে কিনা তা স্থানীয় নগর সংস্থাগুলিকে জানাতে হবে৷ যদি কাজ শুরু হওয়ার পর দেখা যায় বর্জ্য সৃষ্টি হয়েছে তখন ২৪ ঘন্টার মধ্যেই স্থানীয় নগর সংস্থা সেগুলি সরিয়ে নেবে৷ এরজন্য স্থানীয় নগর সংস্থাকে একটা ফি দিতে হবে৷ এই ফি স্থির করবে স্থানীয় নগর সংস্থাগুলি৷ যদি কেউ এই পলিসিকে পালন না করে তবে তাকে পেনাল্টি করার সংস্থান রয়েছে এই পলিসিতে৷ এরপরও না পালন করলে বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার সংস্থানও এই পলিসিতে রয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top