News Flash

  • Home
  • Uncategorized
  • বনধে বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশকে দায়ি করল ফোরাম
Image

বনধে বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশকে দায়ি করল ফোরাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ বন্ধে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী ছিল না৷ তাই, রাজ্যে একাধিক স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন সংযুক্ত ফোরামের কনভেনার অ্যান্থনি দেববর্মা৷ তিনি বন্ধকে ঘিরে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিন্দাও জানিয়েছেন৷


এদিন তিনি বলেন, ফোরামের সমর্থকরা রাজ্যে শান্তিপূর্ণ ধর্মঘট পালন করেছেন৷ তবে, অদৃশ্য একটি গোষ্ঠী বন্ধ চলাকালীন রাজ্যের শান্তির পরিবেশকে বিষিয়ে তুলেছে৷ তিনি দাবি করেন, বন্ধ সমর্থকরা কোথাও কোনও ঝামেলা করেননি৷ বরং আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর অভাব অদৃশ্য গোষ্ঠীকে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে সাহায্য করেছে৷ ফোরামের সদস্য আইএনপিটি সভাপতি বিজয় কুমার রাঙ্খল বলেন, সকলকেই শান্তি বজায় রাখার আহ্বান রাখছি৷

বন্ধ সমর্থক ও রাজ্যবাসীর মধ্যে কোনও মতবিরোধ হোক, তা চাইছি না৷ তবে, বন্ধকে ঘিরে সমর্থকরা কোনও অপ্রীতিকর ঘটনায় নিজেদের যুক্ত করেননি৷ তিনিও রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর অভাবকেই দায়ী করেছেন৷ বকলমে তিনি রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top