News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যাব প্রত্যাহার না হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি আইপিএফটি ও প্রদ্যুতের

ক্যাব প্রত্যাহার না হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি আইপিএফটি ও প্রদ্যুতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আইনি লড়াইয়ের হুমকি দিল শাসক জোট শরিক আইপিএফটি এবং রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ ওই বিল প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পুনরায় আবেদন জানাবে আইপিএফটি৷ তাতে, কোন ফল পাওয়া না গেলে ওই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে উপজাতিভিত্তিক ওই আঞ্চলিক দল৷ আজ সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন আইপিএফটি সহকারি সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ এদিকে, প্রদ্যুৎ কিশোর দেববর্মণও আইনজীবীদের সাথে আলোচনার মাধ্যমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন৷


এদিন মঙ্গল দেববর্মা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আইপিএফটি সাধারণ সম্পাদক তথা উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া নেডার চেয়ারম্যান তথা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে আলোচনা করেছেন৷ মূলত, জনজাতি এবং এডিসি রক্ষায় তাঁদের মধ্যে আলোচনা হয়েছে৷
তিনি জানান, আজ আইপিএফটি-র ৬ জনের প্রতিনিধি দল দিল্লি যাবে৷ ওই দলে রয়েছেন মেবার কুমার জমাতিয়া, মঙ্গল দেববর্মা, শুক্লাচরণ নোয়াতিয়া, ধনঞ্জয় ত্রিপুরা, অমিত দেববর্মা এবং মিন্টো দেববর্মা৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করব৷ তাঁর কাছে এডিসি এবং জনজাতিদের অধিকার রক্ষায় পুনরায় বিবেচনার আবেদন জানাব৷ তাঁর কথায়, ত্রিপুরাকে নাগরিকত্ব সংশোধনী বিলের বাইরে রাখার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আর্জি জানানো হবে৷ তাতেও কোন ফল না মিললে আইনের সহায়তা নেব, বলেন তিনি৷


তাঁর সাফ কথা, নাগরিকত্ব সংশোধনী বিল মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী, এমনকি সমতার অধিকারকে খর্ব করবে৷ তাই, ওই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে আইপিএফটি৷ তাঁর কথায়, দিল্লিতে বরিষ্ঠ আইনজীবীদের সাথে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর বিষয়ে আলোচনা হবে৷


আজ ফেইসবুক লাইভে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলে ত্রিপুরাকে ঠকানো হয়েছে৷ তাই আইনীভাবে ওই বিলকে মোকাবিলা করা হবে৷ তাঁর কথায়, নাগরিকত্ব সংশোধনী বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হবে৷ সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে দেশের সবচেয়ে শ্রেষ্ট আইনজীবীর সহযোগিতা নেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top