News Flash

  • Home
  • Uncategorized
  • সিএবি দেশের স্বার্থ বিরোধী, দাবি আজাদ ও চিদম্বরমের
Image

সিএবি দেশের স্বার্থ বিরোধী, দাবি আজাদ ও চিদম্বরমের

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিলের নিন্দায় সরব হয়েছেন রাজ্যসভার বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।

এদিন গুলাম নবি আজাদ জানিয়েছেন, সিএবি দেশের স্বার্থ বিরোধী। আর সেই কারণেই সাধারণ মানুষ এর বিরোধিতায় মুখর হয়েছে। উত্তরপূর্বের প্রত্যেকটি রাজ্য এর বিরোধিতা করে চলেছে। লোকসভা যেসব রাজনৈতিক দল এই বিলের পক্ষে ভোট দিয়েছিল তারা প্রত্যেকেই নিজেদের অবস্থান পরিবর্তন করবেন।  

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিদের অসাংবিধানিক কাজ করতে বাধ্য করা হচ্ছে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেই কাজ থেকে বিরত থাকাই আমাদের কর্তব্য।’ বিলটি সুপ্রিম কোর্টে যেতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি। পি চিদম্বরম আরও জানিয়েছেন, সরকারের দাবি এই বিলের পক্ষে রয়েছে ১৩০ কোটি মানুষ। কিন্তু অসম সহ গোটা উত্তরপূর্ব এই বিলের বিরোধিতা করেছে। সমাজকর্মী, বৈজ্ঞানিক, লেখক এই বিলের বিরোধিতা করছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top