News Flash

  • Home
  • Uncategorized
  • হত্যার দায়ে ধৃত স্ত্রী ও প্রেমিক পুলিশ রিমান্ডে
Image

হত্যার দায়ে ধৃত স্ত্রী ও প্রেমিক পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ পরকীয়ার জেরে স্বামীকে খুন করার অভিযোগে এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করে পুলিশ সোমবার আদালতে সোপর্দ করেছিল৷ আদালতে তাদের পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ৷ আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে৷


প্রসঙ্গত, পরকীয়ার এডিনগর থানাধীন ভট্টপুকুর এলাকার বাসিন্দা সুজিত দাস খুন হয়েছেন৷ এমনটাই অভিযোগ করেছেন মৃতের মা জ্যোৎস্না দাস৷ তিনি বলেন, শনিবার গভীর রাতে তাঁর ছেলে খুন হয়েছেন৷ ছেলেকে খুনের জন্য পুত্রবধূ পাপড়ি আচার্য এবং স্থানীয় জনৈক সুমন রায়চৌধুরীর বিরুদ্ধে তিনি থানায় এফআইআরি করেছিলেন৷ এফআইআর-এর ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ও ১২০বি ধারায় মামলা নিয়ে পুলিশ অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে৷


মৃতের মা জানিয়েছেন, পাপড়ি আচার্যের সাথে বছর কয়েক আগে তাঁর ছেলের বিয়ে হয়েছিল৷ তাঁদের দুটি সন্তানও রয়েছে৷ তিনি বলেন, কিছুদিন তাঁদের দাম্পত্য জীবন সুখে স্বাচ্ছন্দ্যেই ছিল৷ কিন্তু, এরই মধ্যে কালিটিলা এলাকার সুমন রায়চৌধুরীর পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন তাঁর পুত্রবধূ৷ মৃতের মা আরও জানান, দুই সন্তান ফেলেই সুমনের সঙ্গে কলকাতায় পাড়ি দিয়েছিলেন তাঁর পুত্রবধূ৷ সেখান থেকে তাকে উদ্ধার করে আনা হয়েছিল৷ কিন্তু দ্বিতীয়বার ঘর ছেড়ে সুমনের সঙ্গে পালিয়ে গিয়ে কৈলাসহরে বসবাস করতে থাকেন পাপড়ি৷ মৃতের মা বলেন, দ্বিতীয়বারও তাকে উদ্ধার করে নিয়ে আসে তাঁর স্বামী৷ কিন্তু তার পরও স্বামীগৃহে থাকতে চাননি তাঁর গৃহবধূ৷ ভট্টপুকুর এলাকায় আলাদা ভাড়া বাড়িতে বসবাস করছিলেন পাপড়ি, বলেন জ্যোৎস্নাদেবী৷


মৃতের মায়ের আরও অভিযোগ, সুমন একাধিকবার তাঁর ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছে৷ শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে তাকে ছুরিকাহত করে হত্যা করেছে সুমন৷ ওই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এডিনগর থানার পুলিশ মূল অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে৷ সাথে মৃতের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে৷ আজ তাদের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ৷ আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top