News Flash

  • Home
  • Uncategorized
  • শিবসেনার সিএবি সমর্থনের প্রভাব জোটে পড়বে না, দাবি নবাবের
Image

শিবসেনার সিএবি সমর্থনের প্রভাব জোটে পড়বে না, দাবি নবাবের

মুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.) : লোকসভায় শিবসেনার নাগরিকত্ব সংশোধনী বিলকে (সিএবি) সমর্থন করার কোনও প্রভাব যে মহারাষ্ট্রের মহা বিকাশ আখাড়ির উপর পড়বে না মঙ্গলবার তা স্পষ্ট করে দিয়েছেন এনসিপি মুখপাত্র নবাব মালিক।

এদিন নবাব মালিক জানিয়েছেন, ন্যূনতম কর্মসূচীর ভিত্তিতে মহারাষ্ট্রে মহা বিকাশ আখাড়ি জোট গড়ে উঠেছে। রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও জোটের উপর এর কোনও প্রকার প্রভাব পড়বে না। ন্যূনতম কর্মসূচীতে যে প্রতিশ্রুতি মহারাষ্ট্রবাসীদের দেওয়া হয়েছে, তা পালন করা হবে। মহারাষ্ট্রের উন্নয়নের জন্য নিষ্টা সহকারে কাজ করে যাবে এই জোট।

সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে, এতে ভারতে বসবাসকারি মুসলমান সম্প্রদায় মানুষের চিন্তা করার কোনও কারণ নেই। এই বিষয়ে নবাব মালিক আশা প্রকাশ করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর এই প্রতিশ্রুতি পালন করবেন। অন্যদিকে  নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় সমর্থন পেলেও কেন্দ্রের শাসক দল বিজেপি যেন এর থেকে নিজেদের ভোটব্যাঙ্ক তৈরি না করতে পারে সেই কারণে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মের মানুষদের আগামী ২৫ বছর পর্যন্ত কোনও ভাবেই নাগরিকত্ব দেওয়া যাবে না।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top