News Flash

  • Home
  • Uncategorized
  • ২২৫৫৭ জন জঙ্গি নিকেশ, দাবি রেড্ডির
Image

২২৫৫৭ জন জঙ্গি নিকেশ, দাবি রেড্ডির

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : ১৯৯০ সাল থেকে এখনও পর্যন্ত ২২,৫৫৭ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি।

মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় দাঁড়িয়ে জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, ১৯৯০ থেকে ২০১৯ সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত ২২৫৫৭ জঙ্গিকে খতম করা হয়েছে। ২০০৫ সাল থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা পেরনোর সময় প্রায় ১০০০ জঙ্গিকে গুলিকে মারা হয়েছে। ২২৫৩ জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা প্রায়ই করে চলেছে জঙ্গিরা। চলতি বছরের আগস্ট থেকে এখনও পর্যন্ত ৮৪ বার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। জঙ্গিদের অনুপ্রবেশ চেষ্টা করিয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যেতে চাইছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদমন রোধে সমস্ত রকমের চেষ্টা করা হয়েছে  বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top