News Flash

  • Home
  • Uncategorized
  • ২৮ দিন যাবৎ জল সরবরাহ বন্ধ জিবি বাজারে
Image

২৮ দিন যাবৎ জল সরবরাহ বন্ধ জিবি বাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে রাজধানীর জিবি বাজার এলাকায়৷ আগরতলা পুরনিগমের অন্তর্গত জিবি বাজার এলাকায় দীর্ঘ ২৮ দিন ধরে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে৷ জিবি ব্লাড ব্যাঙ্কের অদূরে থাকা জলের উৎস রয়েছে৷


সেখান থেকে পাম্প মেশিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জিবি বাজার এলাকার জল সরবরাহ করা হচ্ছিল৷ বর্তমানে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে থাকার ফলে জিবি বাজারের ব্যবসায়ীদের সমস্যার সন্মুখিন হতে হচ্ছে৷


বিশেষ করে জিবি বাজার এলাকায় যে সকল হোটেল রয়েছে, সেই হোটেলের মালিকদের জলের জন্য তীব্র সমস্যায় পড়তে হচ্ছে৷ জিবি বাজারের ব্যবসায়ীরা জানান দীর্ঘ ২৮ দিন ধরে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে৷ কারন জিবি ব্লাড ব্যাঙ্কের পাশে থাকা পাম্প মেশিন খারাপ হয়ে রয়েছে৷ এই বিষয়ে আগরতলা পুরনিগম ও বাজার পরিচালন কমিটিকে জানানো হয়েছে৷ বর্তমানে পাম্প মেশিনটি সারাই-এর কাজ চলছে৷ তবে কবে এই পাম্প মেশিন সারাই হবে তা এখনো বলা দায়৷

এইদিকে আগরতলা পুর নিগম থেকে ২ থেকে তিন দিন গাড়ির মাধ্যমে জল সরবরাহ করা হলেও এখন আর করা হয় না৷ এই অবস্থায় জিবি বাজারের ব্যবসায়ীরা টাকা দিয়ে জল ক্রয় করে নিজেদের দোকান চালাচ্ছেন৷ ফলে তাদেরকে সমস্যায় পড়তে হবে৷ তাদের দাবি অবিলম্বে আগরতলা পুরনিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক৷ জিবি বাজার এলাকায় আগের ন্যায় জল সরবরাহ করা হোক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top