News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আইপিএফটির ডাকা বন্ধ, বাতিল ট্রেন, পরিবর্তন হল পরীক্ষার সময়সূচী
Image

আজ আইপিএফটির ডাকা বন্ধ, বাতিল ট্রেন, পরিবর্তন হল পরীক্ষার সময়সূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ শাসক জোট শরিক আইপিএফটির ডাকা বারো ঘন্টার এডিসি বন্ধ সোমবার সকালে শুরু হচ্ছে৷ এই বন্ধকে কেন্দ্র করে গোটা রাজ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ এই বন্ধের জেরে বাতিল করা হয়েছে ট্রেন চলাচাল৷ সেই সাথে আগামীকালের যেসব পরীক্ষা ছিল সেগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে৷


ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল সকাল ও দুপুরে যেসব বিষয়ে ডিগ্রী কোর্স এবং অনার্স কোর্সের পরীক্ষা ছিল সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে৷ এই পরীক্ষাগুলি হবে আগামী বছরের তথা জানুয়ারীর দুই তারীখ৷ অন্যদিকে, এমবিবি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ও দুপুরে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি আগামী বছরের তথা জানুয়ারী মাসের সাত তারীখ করা হয়েছে৷


এদিকে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফ থেকে রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে ওইদিন রাজ্যের ভেতরে যেসব ডেমো ট্রেন ও পেসেঞ্জার ট্রেন চলতো সেগুলি বাতিল করা হয়েছে৷ তবে, বন্ধ শেষ হওয়ার পর ধর্মনগর থেকে আগরতলা রুটে একটি পেসেঞ্জার ট্রেন চালানো হবে বলে বিবৃতিতে উল্লেখ আছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top