News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩ দফা দাবীতে আন্দোলন ক্ষেত মজুর ইউনিয়নের
Image

১৩ দফা দাবীতে আন্দোলন ক্ষেত মজুর ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ রেগার মজুরি ৬০০ টাকা করা, বছরে ২৫০ দিন রেগার কাজ সুনিশ্চিত করা সহ মোট ১৩ দফা দাবিকে সামনে রেখে ১০ ডিসেম্বর সমগ্র রাজ্যে মিছিল, মিটিং ও পথসভা সংগঠিত করবে ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়ন৷

শনিবার মেলারমাঠস্থিত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের নেতৃত্ব বাবুল ভদ্র৷ তিনি জানান মূলত সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়নের ডাকে সমগ্র দেশে ১০ ডিসেম্বর আন্দোলন কর্মসূচী পালন করা হবে৷ তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যেও ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে মিছিল, মিটিং ও পথসভা সংগঠিত করা হবে৷ ১৩ দফা দাবির মধ্যে প্রধান প্রধান দাবি গুলিও এইদিনের সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের নেতৃত্ব বাবুল ভদ্র৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top