News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ হয়ে ২৮ দিন পর বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর, ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের
Image

সুস্থ হয়ে ২৮ দিন পর বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর, ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের

মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.) : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। ২৮ দিন পর বাড়ি ফিরে শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুরসম্রাজ্ঞী। চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি।

এ দিন পর পর একাধিক টুইট করে লতা মঙ্গেশকর নিজের সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা জানান | সেই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের ও চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সুরসম্রাজ্ঞী। এদিন একটি টুইটে তিনি লেখেন, ‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল আমার। ডাক্তাররা চেয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হয়েই বাড়ি ফিরি আমি। তাই হাসপাতালেই থাকতে হয়েছিল।’’

আর একটি টুইটে শুভাকাঙ্খী এবং অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘‘মা-বাবার আশীর্বাদে বাড়ি ফিরলাম। সমস্ত শুভান্যুধায়ীদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনাই কাজ দিয়েছে।’’ এদিন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর প্রবল শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯০ বছরের কিংবদন্তী সঙ্গীতশিল্পী। প্রথম কয়েকদিন চিন্তার প্রহর গুনতে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সোশ্যাল মিডিয়ায় গায়িকার আরোগ্য কামনা করেন তাঁর ভক্তরা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top