News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পতাকা দিবস পালিত
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পতাকা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর ৷৷ আজ রাজ্যেও সামরিক বাহিনীর পতাকা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে সামরিক বাহিনী সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছ থেকে অনুদান গ্রহণ করেন৷ সংগ্রহিত অনুদানের টাকা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জওয়ান প্রয়াত জওয়ানদের পরিবারের স্ত্রী সন্তানদের কল্যাণে ব্যয় করা হয়ে থাকে৷ সামরিক বাহিনীর পতাকা দিবস উপলক্ষ্যে রাজধানী আগরতলা শহরে এনসিসি ক্যাডেটরা এক র্যালি সংগঠিত করে৷ র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ র্যালিতে কচিকাঁচারাও শামিল হয়৷

এই র্যালির মূল উদ্দেশ্য হল সামরিক বাহিনীর পতাকা দিবস জনগণের সামনে তুলে ধরা৷ এই দিবসে এনসিসি ক্যাডেটরা ব্যবসায়ী সরকারি কর্মচারী এবং সাধারণ পথচলতি মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে৷ এ সম্পর্কে বলতে গিয়ে সামরিক বাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মী জানান, এই দিবসে যে অনুদান সংগ্রহ করা হয় তা অবসরপ্রাপ্ত কিংবা শহীদ সামরিক বাহিনীর জওয়ানদের পরিবারের কল্যাণে ব্যয় করা হয়৷ কোন কোন ক্ষেত্রে তাদের ছেলে-মেয়েদের পঠনপাঠন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি তৈরি করে দেওয়া, চিকিৎসা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা হয়ে থাকে৷

সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই সামরিক বাহিনীর পতাকা দিবসে অনুদান সংগ্রহ করা হয়৷ পতাকা দিবসে পথচলতি সকল অংশের মানুষজন সাধ্যমতো অনুদান প্রদান করেন৷ এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনাও পরিলক্ষিত হয়৷ দেশ সেবার কাজে নিয়োজিত সেনাবাহিনীর প্রতি মানুষের যে শ্রদ্ধা তারও প্রমাণ ঘটে অনুদান প্রদান সহ মানুষের আবেগপ্রবণ মনোভাবের মধ্য দিয়ে৷
সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষ্যে আজ সৈনিক কল্যাণ দপ্তরের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সশস্ত্র বাহিনীর পতাকা প্রতীকি হিসাবে পরিয়ে দেন৷ প্রতিনিধি দলে ছিলেন সৈনিক কল্যাণ দপ্তরের অধিকর্তা ব্রিগেডিয়ার জেপি তিওয়ারি৷ মুখ্যমন্ত্রী সৈনিক কল্যাণ তহবিলে ৫০০ টাকা দান করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top