News Flash

  • Home
  • Uncategorized
  • নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সহজ জয় এটিকে-র

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সহজ জয় এটিকে-র

কলকাতা, ৮ ডিসেম্বর (হি.স.) : যুবভারতীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে ছিল এটিকে। এবার জয়ের সরণিতে ফিরল এটিকে। শনিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সহজ জয় পেল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। খেলার ফল এটিকের পক্ষে ৩-০। জোড়া গোল রয় কৃষ্ণের। সুযোগ নষ্ট না করলে এদিন আরও বড় ব্যবধানে জিততে পারতেন কোচ হাবাসের ছেলেরা। গত ম্যাচে ইনজুরি টাইমে গোল করে এটিকের ত্রাতা হয়েছিলেন রয় কৃষ্ণ। এদিন তিনি করলেন দুটি গোল।

প্রথমার্ধে গোলের খাতা খোলেন ডেভিড উইলিয়ামস। তারপর গোল করেন কৃষ্ণ। দিন দিন এটিকের ভরসার পাত্র হয়ে উঠছেন কৃষ্ণ। এদিনের তাঁর খেলায় চওড়া হাসি কোচ হাবাসের মুখে। সেইসঙ্গে উচ্ছ্বসিত এটিকে সমর্থকরাও। অন্যদিকে, নর্থইস্ট এদিন ঘরের মাঠে এটিকের ছায়ায় ঢাকা পড়েছিল। ফিনিশিংয়ের অভাব চোখে পড়ল তাদের খেলায়। এই জয়ের ফলে লিগ তালিকায় ফের শীর্ষে উঠে এল এটিকে। আইএসএলের উদ্বোধনী মরশুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন কোচ হাবাস। এই মরশুমে ফের কোচের দায়িত্বে তিনি। দলকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করবেন তিনি, এই আশায় বুক বাঁধছে কলকাতার সমর্থকরা। এই মরশুমে দলের এখনও পর্যন্ত যা ফর্ম, তাতে সে আশা করা খুব একটা বাড়াবাড়ি হবে বলে মনে হচ্ছে না। এদিনের ম্যাচের পর সেই আশা আরও জোরদার হবে বলাই যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top